রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।ঘটনার সময় এমপি গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটেই ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম জানান, মরদেহ উদ্ধারের সময় এমপি ফ্ল্যাটে ছিলেন বলে তারা জানতে পেরেছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, দুপুরে এমপি গাজী নজরুল ইসলাম তাঁর দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। পরে বিকেলে তারা আলাদা কক্ষে চলে যান। বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এমপি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

আড়ও পড়ুন,হাফেজদের দেওয়া নেক্সাস বই ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে পৌঁছেছে।তবে মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ বা ঘটনাটি কীভাবে ঘটেছে সে বিষয়ে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।এদিকে একই দিন পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিনের জামিননামা ঢাকার আদালতে দাখিল করেন গাজী নজরুল ইসলাম।

বিষয় : দ্বিতীয় স্ত্রী গাজী নজরুল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x