জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনার ২৫ বছর পূর্ণ হয়েছে ১৮ সেপ্টেম্বর। বিশেষ এই উপলক্ষে দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন তিনি। ‘বিষণ্ণ মেঘ’ শিরোনামের নাটকটি প্রকাশের পরপরই পেয়েছে দর্শকের ব্যাপক সাড়া।ইফফাত আরেফীন তন্বীর রচনায় নাটকটির গল্প ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটি লেজারভিশন নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় দুপুর ১২টায়।‘বিষণ্ণ মেঘ’-এ অভিনয় করেছেন জাকিয়া বারী মম,
আড়ও পড়ুন,ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান, ডলি জহুর, মিলি বাসার ও ফারনাজ মেহেরিনসহ আরও অনেকে।নাটকটির আবহ সংগীত করেছেন প্রত্যয় খান। চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন। এডিট ও কালার করেছেন রাশেদ রাব্বি। নাটকের গান গেয়েছেন সোমনূর মনির কোনাল ও রেজোয়ান শেখ।প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এরই মধ্যে মাত্র ১৪ ঘণ্টায় ইউটিউবে নাটকটির ভিউ ১০ লাখ ছাড়িয়েছে।দর্শকের এই ভালোবাসায় উচ্ছ্বসিত নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি গল্পটিকে ভালোবাসা এবং ইতিবাচক মতামত দেওয়ার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।পরিচালনার ২৫ বছর পূর্তিতে ‘বিষণ্ণ মেঘ’-এর এমন সাড়া চয়নিকা চৌধুরীর জন্য নিঃসন্দেহে বিশেষ এক উদযাপন হয়ে উঠেছে।
মতামত