শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
রোমান্টিক নায়িকা থেকে ভয়ংকর যোদ্ধা রাশমিকা

রোমান্টিক নায়িকা থেকে ভয়ংকর যোদ্ধা রাশমিকা

রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবেই দর্শকের কাছে বেশি পরিচিত রাশমিকা মান্দানা। তবে এবার সেই পরিচিত ছক ভেঙে একেবারে ভিন্ন রূপে পর্দায় আসছেন এই দক্ষিণি অভিনেত্রী।হাতে কাস্তে, প্রতিপক্ষের সঙ্গে ভয়ংকর লড়াই, মোটরসাইকেল চালানো থেকে শুরু করে পানির নিচে যুদ্ধ—সবকিছুতেই দেখা গেছে রাশমিকাকে।নতুন সিনেমা ‘মাইসা’র টিজারে অভিনেত্রীর এই নতুন রূপ ইতিমধ্যে নজর কেড়েছে দর্শকদের।রোববার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে ‘মাইসা’র প্রথম টিজার।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় তৈরি এই সিনেমায় রাশমিকাকে দেখা যাবে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে।জীবনের নানা প্রতিকূলতার মুখে পড়েও যে নারী হার মানতে রাজি নন বরং নিজের অস্তিত্ব ও অধিকার রক্ষায় লড়াই করে যান টিজারে সেই চরিত্রেরই আভাস পাওয়া গেছে।টিজারের শুরুতেই রাশমিকার কণ্ঠে শোনা যায় হতাশার কথা।‘আমি ক্লান্ত। আমি থেমে গেছি। আমি হেরে গেছি।’এরপরই বদলে যায় দৃশ্যপট।হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ান তিনি। সামনে যত বাধাই আসুক লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর চরিত্র।এরপর একের পর এক অ্যাকশন দৃশ্যে দেখা যায় রাশমিকাকে।কখনো হাতে কাস্তে নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। কখনো লাথি ও আঘাতে প্রতিপক্ষকে কাবু করছেন। মোটরসাইকেল চালানোর দৃশ্যও রয়েছে টিজারে।তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পানির নিচের লড়াইয়ের দৃশ্য। সেখানে একাধিক প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়তে দেখা গেছে তাঁকে।এই চরিত্রের জন্য রাশমিকাকে নিতে হয়েছে কঠোর শারীরিক প্রস্তুতি।শুটিংয়ের সময় গুরুতর চোটও পেয়েছিলেন অভিনেত্রী। একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর পেশি ও হাড়ের সংযোগকারী টিস্যু ছিঁড়ে যায় বলে জানিয়েছিলেন তিনি।চোটটি ছিল বেশ যন্ত্রণাদায়ক। আড়ও পড়ুন,১৪ ঘণ্টায় ১০ লাখ ভিউ চয়নিকা চৌধুরীর বিষণ্ণ মেঘেতারপরও পর্দায় সেই কষ্টের ছাপ নয় বরং চরিত্রটির দৃঢ়তা আর লড়াইয়ের মানসিকতাই ফুটিয়ে তুলেছেন রাশমিকা।সাধারণ বাণিজ্যিক সিনেমায় রাশমিকাকে যেভাবে গ্ল্যামারনির্ভর চরিত্রে দেখা যায় ‘মাইসা’য় তার একেবারেই ভিন্ন চিত্র।এখানে তিনি মাটির কাছাকাছি থাকা একজন সাধারণ নারী। কিন্তু প্রতিকূলতার সামনে ভয় না পাওয়া এবং নিজের জন্য লড়াই করে যাওয়াই তাঁর চরিত্রের মূল শক্তি।টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।অনেক দর্শক রাশমিকার অভিনয় এবং অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন নারীকেন্দ্রিক সিনেমায় এমন শক্তিশালী চরিত্রই দেখতে চান তাঁরা।‘মাইসা’য় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।সিনেমাটি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম—পাঁচ ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।রাশমিকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। এবার রোমান্টিক নায়িকার পরিচিত ছক থেকে বেরিয়ে ‘মাইসা’য় তাঁর অ্যাকশন অবতার দর্শকদের কতটা চমকে দেয় সেটিই দেখার অপেক্ষা।

সুরসম্রাজ্ঞী এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বর্ণাঢ্য জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। ভারতরত্নে ভূষিত এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।বড় বাজেটের এই জীবনীভিত্তিক সিনেমাটি নির্মাণ করা হবে একাধিক ভারতীয় ভাষায়। ইতোমধ্যে চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে হয়ে গেছে সিনেমাটির মহরৎ ও পূজা অনুষ্ঠান।বুধবার ১৬ সেপ্টেম্বর এম এস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিল চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা কমল হাসন। তার উপস্থিতিতেই সিনেমাটির প্রথম দৃশ্যের সূচনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন এম এস সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, ভারতের খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং চলচ্চিত্র অঙ্গনের প্রযোজক ও পরিচালকেরা। ফলে কিংবদন্তি এই শিল্পীর জীবন নিয়ে নির্মিতব্য সিনেমাটির মহরৎ অনুষ্ঠান পরিণত হয় চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকাদের মিলনমেলায়।এম এস সুব্বুলক্ষ্মী শুধু ভারতের শাস্ত্রীয় সংগীতের একজন অসাধারণ শিল্পীই ছিলেন না, তার কণ্ঠ ও সংগীতের প্রভাব ছড়িয়ে পড়েছিল ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। তার দীর্ঘ সংগীতজীবন, সাধনা, সাফল্য, ব্যক্তিজীবন এবং শিল্পী হিসেবে তার উত্থানের গল্পই এবার তুলে ধরা হবে বড় পর্দায়।সিনেমাটির চিত্রনাট্য তৈরিতে প্রায় এক বছর ধরে গবেষণা করেছেন দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা গৌতম তিন্নানুরি। আড়ও পড়ুন,ক্যাটরিনার পাশে আলি জাফরএম এস সুব্বুলক্ষ্মীর জীবন ও সংগীতচর্চাকে যতটা সম্ভব গভীরভাবে পর্দায় তুলে ধরার লক্ষ্যেই এই দীর্ঘ গবেষণা বলে জানিয়েছেন নির্মাতা।সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে। আর সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।অনুষ্ঠানে পরিচালক গৌতম তিন্নানুরি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও জনপ্রিয়তা বাড়িয়ে খুব দ্রুত তারকা হয়ে ওঠা সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী তার পুরো জীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছিলেন। তাই শুধু তার সংগীত নয়, সেই সংগীতশিল্পীর জীবন ও ব্যক্তিসত্তাকেও বিশ্বের সামনে তুলে ধরতে চান তারা।এদিকে এম এস সুব্বুলক্ষ্মীর মতো কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে তিনি একটি ঐশ্বরিক সান্নিধ্য হিসেবে দেখছেন। এম এস সুব্বুলক্ষ্মীর ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পারাকেই নিজের জন্য বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন তিনি।রাশমিকা আরও জানান, এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের স

সুরসম্রাজ্ঞী এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা