শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

নিউইয়র্কের দুই বিমানবন্দরে সাময়িক ফ্লাইট বন্ধ

বিমানবন্দরে সাময়িক ফ্লাইট বন্ধ

ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। এর ফলে নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টার দিকে নিউইয়র্কের নেওয়ার্ক বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট বাতিল এবং ৯৭টি ফ্লাইট বিলম্বিত হয়। একই সময়ে ফিলাডেলফিয়া বিমানবন্দরে ৬৩টি ফ্লাইট বাতিল এবং ১৮৯টি ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য পাওয়া যায়।মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান সন্ধ্যা ৭টার মধ্যে লাগার্ডিয়া ও ফিলাডেলফিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হয়। তবে নেওয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিউ জার্সিতে অ্যামট্র্যাকের একটি নির্মাণ দল ভুলবশত ফাইবার লাইন কেটে ফেলায় টেলিযোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়। 

আড়ও পড়ুন,চেয়ারের চেয়েও সরু গাড়ি, উঠল গিনেসের রেকর্ডে

এর প্রভাবে বিমান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি সামাল দিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ উত্তর-পূর্বাঞ্চলের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়।নতুন এয়ার ট্রাফিক প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান সোমবারের এই বিপর্যয়ের পেছনে দুটি সমস্যা কাজ করেছে। প্রথমে প্রাথমিক টেলিযোগাযোগ লাইনে ত্রুটি দেখা দেয়। পরে পরীক্ষা করে দেখা যায় ব্যাকআপ ফাইবার লাইনটিও কেটে গেছে।বেডফোর্ড বলেন নির্মাণকাজের ভুলের কারণে ব্যাকআপ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক যোগাযোগ ব্যবস্থা দুপুরের মধ্যে সচল হওয়ার আশা করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যাকআপ ফাইবার লাইন পুরোপুরি মেরামত করতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে।এ ঘটনায় বিমানযাত্রীদের ভোগান্তি তৈরি হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

বিষয় : নিউইয়র্ক ফ্লাইট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের দুই বিমানবন্দরে সাময়িক ফ্লাইট বন্ধ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x