শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
পাকিস্তানের আকাশ এড়িয়ে চীনের হোটান আকাশপথ ব্যবহারের আলোচনা, ইউরোপগামী ফ্লাইটে নতুন সম্ভাবনা

পাকিস্তানের আকাশ এড়িয়ে চীনের হোটান আকাশপথ ব্যবহারের আলোচনা, ইউরোপগামী ফ্লাইটে নতুন সম্ভাবনা

পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ইউরোপগামী ভারতীয় উড়োজাহাজগুলোকে দীর্ঘদিন ধরে ঘুরপথে চলাচল করতে হচ্ছে। এতে ফ্লাইটের সময় ও জ্বালানি ব্যয় দুটোই বেড়েছে। এই পরিস্থিতিতে বিকল্প পথ হিসেবে চীনের সিনকিয়াং অঞ্চলের হোটান এলাকার আকাশপথ ব্যবহারের বিষয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করছে ভারত।  ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। তবে প্রস্তাবটি বাস্তবায়িত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যায়। কয়েক দিন পর ভারতও পাকিস্তানের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর থেকেই ভারতীয় বিমান সংস্থাগুলোকে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে যেতে বিকল্প দীর্ঘপথ ব্যবহার করতে হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, দিল্লি থেকে ইস্তাম্বুল যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা না গেলে প্রায় ৭ ঘণ্টা ৪৭ মিনিট সময় লাগতে পারে। অথচ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করা গেলে একই যাত্রায় সময় প্রায় ৬ ঘণ্টা ৭ মিনিটে নেমে আসত। ফলে বিকল্প হিসেবে হোটানের আকাশপথ ব্যবহারের বিষয়টি ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। আড়ও পড়ুন,নাশকতায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ বন্ধ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহঅতিরিক্ত জ্বালানি ও পরিচালন ব্যয়ের কারণে সংস্থাটির ইউরোপ ও উত্তর আমেরিকাগামী কয়েকটি ফ্লাইটে পরিবর্তন আনতে হয়েছে। হোটান হয়ে উড়োজাহাজ চলাচলের অনুমতি পাওয়া গেলে সময় ও পরিচালন ব্যয় কমতে পারে বলে মনে করছে ভারতীয় বিমান খাত। তবে প্রস্তাবটি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা রয়েছে। হোটান চীনের সিনকিয়াং অঞ্চলে অবস্থিত, যা ভৌগোলিক ও নিরাপত্তাগত দিক থেকে চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত রুটে ভারতীয় বিমানকে লাদাখের দিক দিয়ে চীনা আকাশসীমায় প্রবেশ করে হোটান অতিক্রম করে মধ্য এশিয়ার দিকে যেতে হবে। এ ছাড়া অঞ্চলটির দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প বিমানবন্দরের সীমাবদ্ধতাও বিবেচনায় নিতে হবে। ফলে বাণিজ্যিক সুবিধার পাশাপাশি নিরাপত্তা ও আকাশসীমা ব্যবস্থাপনার বিষয়ও চীনের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যেই ভারত-চীন সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়ছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগও ধীরে ধীরে পুনরায় চালু হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হোটান আকাশপথ নিয়ে আলোচনার ক্ষেত্রেও ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত হোটান আকাশপথ ব্যবহারের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা কোন পর্যায়ে যায় এবং চীন ভারতীয় বিমানকে এই রুট ব্যবহারের অনুমতি দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

নিউইয়র্কের দুই বিমানবন্দরে সাময়িক ফ্লাইট বন্ধ

ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। এর ফলে নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টার দিকে নিউইয়র্কের নেওয়ার্ক বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট বাতিল এবং ৯৭টি ফ্লাইট বিলম্বিত হয়। একই সময়ে ফিলাডেলফিয়া বিমানবন্দরে ৬৩টি ফ্লাইট বাতিল এবং ১৮৯টি ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য পাওয়া যায়।মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান সন্ধ্যা ৭টার মধ্যে লাগার্ডিয়া ও ফিলাডেলফিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হয়। তবে নেওয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিউ জার্সিতে অ্যামট্র্যাকের একটি নির্মাণ দল ভুলবশত ফাইবার লাইন কেটে ফেলায় টেলিযোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়। আড়ও পড়ুন,চেয়ারের চেয়েও সরু গাড়ি, উঠল গিনেসের রেকর্ডেএর প্রভাবে বিমান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি সামাল দিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ উত্তর-পূর্বাঞ্চলের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়।নতুন এয়ার ট্রাফিক প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান সোমবারের এই বিপর্যয়ের পেছনে দুটি সমস্যা কাজ করেছে। প্রথমে প্রাথমিক টেলিযোগাযোগ লাইনে ত্রুটি দেখা দেয়। পরে পরীক্ষা করে দেখা যায় ব্যাকআপ ফাইবার লাইনটিও কেটে গেছে।বেডফোর্ড বলেন নির্মাণকাজের ভুলের কারণে ব্যাকআপ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক যোগাযোগ ব্যবস্থা দুপুরের মধ্যে সচল হওয়ার আশা করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যাকআপ ফাইবার লাইন পুরোপুরি মেরামত করতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে।এ ঘটনায় বিমানযাত্রীদের ভোগান্তি তৈরি হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

নিউইয়র্কের দুই বিমানবন্দরে সাময়িক ফ্লাইট বন্ধ