শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে এখনো সম্ভাব্য বৈঠকের দিনক্ষণ বা আনুষ্ঠানিক সূচি নির্ধারণ করা হয়নি।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে ওয়াশিংটন উন্মুক্ত রয়েছে। মঙ্গলবার এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।রুবিও বলেন ইরানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি রয়েছে। তবে এমন বৈঠক তখনই আয়োজনের বিষয়টি গুরুত্ব পাবে যখন এর মাধ্যমে ইতিবাচক কোনো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি সামনে আনা হয়েছে। রুবিও বলেন ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং যুক্তরাষ্ট্র এটি হতে দিতে চায় না।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। 

আড়ও পড়ুন,নিউইয়র্কের দুই বিমানবন্দরে সাময়িক ফ্লাইট বন্ধ

এই সময় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে বৈঠক এবং কূটনৈতিক আলোচনা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়টিও আলোচনায় এসেছে।তবে দুই দেশের মধ্যে বৈঠক আদৌ হবে কি না এবং হলে সেখানে কী বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি।ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। সম্ভাব্য এই বৈঠক হলে পারমাণবিক কর্মসূচি ছাড়াও দুই দেশের মধ্যকার অন্যান্য দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় আলোচনায় আসতে পারে। তবে এখন পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আলোচনার প্রধান গুরুত্ব ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই বিষয়টির ওপরই দেওয়া হয়েছে।

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x