ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার নিউইয়র্কে স্থানীয় সময় বিকেলে কোনো একসময় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে দুই নেতাই বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সোমবার এএফপিকে বৈঠকের তথ্য জানিয়েছে।ইউক্রেন যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরে শান্তিচুক্তির জন্য চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই প্রচেষ্টা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মনোযোগ মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের দিকেও বেড়েছে।এমন পরিস্থিতিতে সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি শান্তি আলোচনা আবারও শুরু করার জন্য ওয়াশিংটনের চাপের মধ্যেই ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দূরপাল্লার হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি রাশিয়ার কয়েকটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন।বৈঠকের আগে সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, রাশিয়া তাদের জ্বালানি তেলশিল্পের নিয়ন্ত্রণ হারিয়েছে।
আড়ও পড়ুন,সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলতে প্রস্তুত ইরান
রাশিয়ার বেশ কয়েকটি ডিজেল শোধনাগার ধ্বংস হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানান।ট্রাম্পের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কিছু প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে। তাঁর মতে উত্তেজনা কমানোর জন্য শক্ত পদক্ষেপের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে পারে।জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের জ্বালানি খাত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং খাদ্য রপ্তানি খাতে রাশিয়ার হামলা বন্ধ করতে হবে। এর বিনিময়ে ইউক্রেনও হামলা বন্ধ করতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না করার বিষয়ে রাজি হয়েছে। তবে এরপরও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার খবর এসেছে।ফলে নিউইয়র্কে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ এবং ভবিষ্যৎ শান্তি আলোচনার কাঠামো নিয়ে কী আলোচনা হয় সেটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে
মতামত