শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

মারা গেলেন হলিউড অভিনেতা জেমস স্লোয়েন

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

মারা গেলেন হলিউড অভিনেতা জেমস স্লোয়েন
মারা গেলেন হলিউড অভিনেতা

হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস স্লোয়েন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’ এবং জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনি সিরিজ ‘স্টার ট্র্যাক’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে সোমবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এর আগেই গত ২২ জুলাই নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন জেমস স্লোয়েন। অভিনয়ে আসার আগে তিনি তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে দ্য আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে অভিনয়ের ওপর পড়াশোনা শেষ করেন। এরপর মঞ্চনাটকের মাধ্যমে শুরু হয় তাঁর অভিনয়জীবন।১৯৭০ সালে ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন তিনি।‘দ্য স্টিং’ ছাড়াও ‘জ্যানাডু’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন জেমস স্লোয়েন। তবে বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর জনপ্রিয় সিরিজ ‘স্টার ট্র্যাক’-এর বিভিন্ন পর্বে অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেন।

আড়ও পড়ুন,রিংকুর নতুন নাটকে আবারও মা মেয়ে ছন্দা সুনেরাহ

‘স্টার ট্র্যাক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’-এর মতো জনপ্রিয় সিরিজেও দেখা গেছে তাঁকে। এসব কাজের মাধ্যমে টেলিভিশন দর্শকদের কাছেও নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি।শুধু অভিনয় নয়, ভয়েস-ওভার শিল্পী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন জেমস স্লোয়েন। বিশ্বখ্যাত গাড়ি ব্র্যান্ড লেক্সাসের জন্য টানা ১৮ বছর ভয়েস-ওভার শিল্পী হিসেবে কাজ করার তথ্যও উঠে এসেছে তাঁর ক্যারিয়ার সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে।দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ চলচ্চিত্র এবং টেলিভিশন—তিন মাধ্যমেই কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় ক্যারিয়ারের ব্যাপ্তি ছিল কয়েক দশকজুড়ে।মৃত্যুর সময় স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য অনুরাগী রেখে গেছেন জেমস স্লোয়েন। তাঁর দীর্ঘ অভিনয়জীবনের বিভিন্ন কাজ ভবিষ্যতেও দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বিষয় : স্লোয়েন অভিনেতা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মারা গেলেন হলিউড অভিনেতা জেমস স্লোয়েন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
মারা গেলেন হলিউড অভিনেতা জেমস স্লোয়েন
0:00 0:00
1.0x