শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
চলে গেলেন বলিউডের পরিচিত অভিনেতা মুশতাক খান

চলে গেলেন বলিউডের পরিচিত অভিনেতা মুশতাক খান

বলিউড ও হিন্দি টেলিভিশন জগতের পরিচিত অভিনেতা মুশতাক খান আর নেই। ফুসফুসের ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।মুশতাক খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি। অভিনেতার ব্যবসায়িক অংশীদার শিবম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে মারা যান মুশতাক।জানা গেছে, মুশতাক খানের ফুসফুসে ক্যানসার শনাক্ত হয়েছিল। চিকিৎসার পর একপর্যায়ে তার শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল। তবে প্রায় আট দিন আগে আবারও ক্যানসার ফিরে আসে। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন ক্যানসার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে জানিয়েছেন শিবম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।আড়ও পড়ুন,শাহরুখ আলিয়া ও রণবীরকে একসঙ্গে দেখে সিনেমার দাবি ভক্তদেরচার দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন মুশতাক খান। নায়ক হিসেবে নয় বরং পার্শ্বচরিত্র ও চরিত্রাভিনেতা হিসেবেই তিনি বেশি পরিচিতি পেয়েছেন। তবে তার স্বাভাবিক অভিনয় এবং নিখুঁত কমিক টাইমিং তাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দেয়।পর্দায় অল্প সময়ের উপস্থিতিকেও স্মরণীয় করে তোলার দক্ষতা ছিল তার। বড় তারকাদের সিনেমাতেও গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে হিন্দি সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন এই অভিনেতা।১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মুশতাক খানের। এরপর একে একে ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রাজা’, ‘হেরা ফেরি’, ‘গদর: এক প্রেম কথা’, ‘জোড়ি নম্বর ১’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’ এবং ‘ও মাই গড!’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।নায়ক হিসেবে সামনে না থেকেও চরিত্রের নিজস্ব বৈশিষ্ট্য ও অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন মুশতাক খান। চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তার অভিনীত অসংখ্য পার্শ্বচরিত্র হিন্দি সিনেমার দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতাদের শীর্ষে শাহরুখ

এক বছরে আনুমানিক ২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ ও তাঁর পরিবারের আনুমানিক সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি। গত বছরের তালিকায় এই অঙ্ক ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে হিসাবের অঙ্কে প্রায় ২০ শতাংশ কমেছে সম্পদ।শাহরুখের সম্পদের বড় অংশ অভিনয়ের পারিশ্রমিকের বাইরে বিভিন্ন ব্যবসা থেকে আসে। স্ত্রী গৌরী খানের সঙ্গে পরিচালিত রেড চিলিজ এন্টারটেইনমেন্ট চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসার সঙ্গে যুক্ত। ক্রীড়া ব্যবসাতেও শাহরুখের বড় উপস্থিতি রয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে, যার অধীনে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে।আড়ও পড়ুন,সমুদ্রসৈকতে বিদেশি নারীকে হয়রানির ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভতবে হুরুনের প্রকাশিত সম্পদের হিসাবকে সরাসরি নগদ অর্থ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য বিবেচনায় নিয়ে এ ধরনের হিসাব করা হয়। তাই বিভিন্ন সময় প্রকাশিত তালিকায় একই ব্যক্তির সম্পদের অঙ্কে পার্থক্য দেখা যেতে পারে।

সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতাদের শীর্ষে শাহরুখ

মারা গেলেন হলিউড অভিনেতা জেমস স্লোয়েন

হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস স্লোয়েন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’ এবং জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনি সিরিজ ‘স্টার ট্র্যাক’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে সোমবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এর আগেই গত ২২ জুলাই নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন জেমস স্লোয়েন। অভিনয়ে আসার আগে তিনি তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে দ্য আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে অভিনয়ের ওপর পড়াশোনা শেষ করেন। এরপর মঞ্চনাটকের মাধ্যমে শুরু হয় তাঁর অভিনয়জীবন।১৯৭০ সালে ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন তিনি।‘দ্য স্টিং’ ছাড়াও ‘জ্যানাডু’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন জেমস স্লোয়েন। তবে বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর জনপ্রিয় সিরিজ ‘স্টার ট্র্যাক’-এর বিভিন্ন পর্বে অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেন।আড়ও পড়ুন,রিংকুর নতুন নাটকে আবারও মা মেয়ে ছন্দা সুনেরাহ‘স্টার ট্র্যাক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’-এর মতো জনপ্রিয় সিরিজেও দেখা গেছে তাঁকে। এসব কাজের মাধ্যমে টেলিভিশন দর্শকদের কাছেও নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি।শুধু অভিনয় নয়, ভয়েস-ওভার শিল্পী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন জেমস স্লোয়েন। বিশ্বখ্যাত গাড়ি ব্র্যান্ড লেক্সাসের জন্য টানা ১৮ বছর ভয়েস-ওভার শিল্পী হিসেবে কাজ করার তথ্যও উঠে এসেছে তাঁর ক্যারিয়ার সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে।দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ চলচ্চিত্র এবং টেলিভিশন—তিন মাধ্যমেই কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় ক্যারিয়ারের ব্যাপ্তি ছিল কয়েক দশকজুড়ে।মৃত্যুর সময় স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য অনুরাগী রেখে গেছেন জেমস স্লোয়েন। তাঁর দীর্ঘ অভিনয়জীবনের বিভিন্ন কাজ ভবিষ্যতেও দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মারা গেলেন হলিউড অভিনেতা জেমস স্লোয়েন