শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বনকর্মীদের ওপর হামলার অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী ইসমাইল আহত হয়েছেন।মঙ্গলবার বিকেলে উখিয়া বন রেঞ্জের থাইংখালী বনবিটের গজোঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গজোঘোনা এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে ডাম্পারযোগে মাটি পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়।সেখানে পাহাড় কাটার কাজে বাধা দেন বনকর্মীরা।

আরও পড়ুন,১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

বন বিভাগের অভিযোগ, এ সময় স্থানীয় জসিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক বন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়।হামলাকারীরা দা ও কিরিচসহ দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছে বলেও অভিযোগ করেছে বন বিভাগ। এ ঘটনায় বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন মুন্সি ইসমাইল আহত হন।পরে তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছেন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।এদিকে স্থানীয়দের দাবি, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।তবে হামলার অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিষয় : উখিয়ায় পাহাড় কাটায় বাধা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বনকর্মীদের ওপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x