মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের দুটি বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগির সংযোগ হুক ভেঙে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে গফরগাঁও ও ধলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। পরবর্তী ধলা স্টেশনে পৌঁছানোর আগেই হঠাৎ ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ট্রেনের ইঞ্জিন থেকে ত ও থ নম্বর বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন বগি দুটি ট্রেনের বাকি অংশ থেকে আলাদা হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

আরও পড়ুন,মহাসড়কে মেয়াদোত্তীর্ণ ওষুধ

এদিকে বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে ওই রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে ওই পথে চলাচলকারী অন্যান্য ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস গফরগাঁও ও ধলা স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ বগির হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি। স্টেশন মাস্টার আরও জানান, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সংযোগ হুক মেরামতের জন্য রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে কাজ করেন। মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি আবার নির্ধারিত গন্তব্য দেওয়ানগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে। চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় রেলপথে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও মেরামত শেষে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

বিষয় : বিচ্ছিন্ন গফরগাঁও

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের দুটি বগি বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x