শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
অক্টোবরে মুক্তি নিয়ে ধোঁয়াশায় রায়হান রাফীর ‘আন্ধার

অক্টোবরে মুক্তি নিয়ে ধোঁয়াশায় রায়হান রাফীর ‘আন্ধার

অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতা রায়হান রাফীর হরর সিনেমা ‘আন্ধার’। সেই পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি গত ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। তবে সেপ্টেম্বর মাস শেষের পথে এলেও সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন সেপ্টেম্বরে ‘আন্ধার’ সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অক্টোবরে সিনেমাটি মুক্তি পাবে কি না সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না পরিচালক প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের কেউ। এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে ‘আন্ধার’ অক্টোবরে মুক্তি পাচ্ছে না বলে আলোচনা চলছে। তবে সিনেমাটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সিনেমাটির গল্পকার ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী জানিয়েছেন সিনেমাটির সব ঘোষণা আনুষ্ঠানিকভাবেই দেওয়া হয়েছে এবং মুক্তি সংক্রান্ত বিষয়ও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না জানতে চাইলে তিনি মন্তব্য করতে চাননি।আড়ও পড়ুন,প্রথমবার জুটি হচ্ছেন তৌসিফ ও শার্লিন অক্টোবরে মুক্তির পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু করেছিলেন নির্মাতা রায়হান রাফী। প্রায় এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করা হয়। এসব দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয় আগ্রহ। গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত টিজারে দেখা যায় রহস্যময় পরিবেশ চরিত্রগুলোর ভিন্নধর্মী লুক এবং বেশ কিছু চমকপ্রদ দৃশ্য। টিজারে কোনো সংলাপ না থাকলেও এতে দেখা গেছে আফসানা মিমি গাজী রাকায়েত চঞ্চল চৌধুরী নাজিফা তুষি সিয়াম আহমেদ ও মোস্তফা মনোয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের। পাশাপাশি সিয়াম আহমেদের বেশ কিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে। ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ এর হরর ঘরানা। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মাণের প্রবণতা তুলনামূলক কম থাকায় রায়হান রাফীর এই সিনেমাকে ঘিরে শুরু থেকেই কৌতূহল তৈরি হয়েছে। সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী এবং অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি এবং অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে তাঁদের আগ্রহ থেকেই সিনেমাটির গল্পের ভাবনা তৈরি হয়েছে। তবে প্রচারণা শুরু হলেও এখনো সার্টিফিকেশন এবং মুক্তির তারিখ নিয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা না আসায় ‘আন্ধার’ শেষ পর্যন্ত অক্টোবরে দর্শকদের সামনে আসবে কি না তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

গাজী নজরুলের এমপি পদ নিয়ে ধোঁয়াশা

জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে জামায়াতে ইসলামী। তবে এখনো বহাল রয়েছে তাঁর সংসদ সদস্য পদ।ফলে নতুন করে প্রশ্ন উঠেছে—গাজী নজরুল এখন কোন দলের এমপি? নাকি তিনি স্বতন্ত্র হিসেবে সংসদে রয়েছেন?গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে চিঠি পাঠায় দলটি।তবে গাজী নজরুলের বক্তব্য ভিন্ন। আড়ও পড়ুন,জুলাই গণঅভ্যুত্থান মামলায় সাদ্দাম ইনানসহ ৭ জনের মৃত্যুদণ্ডতিনি নিজেকে এখনো জামায়াতের সদস্য ও এমপি মনে করছেন। তাঁর দাবি, দল থেকে বহিষ্কার করা হলেও তাঁর সদস্যপদ এখনো বহাল রয়েছে।অন্যদিকে জামায়াতের নেতারা বলছেন, বহিষ্কারের পর গাজী নজরুল আর দলের কেউ নন। তাঁকে বহিষ্কারের বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং দলীয়ভাবে তাদের করণীয় শেষ করেছে জামায়াত।এদিকে সংসদেও তাঁর অবস্থান নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন।গত ১৮ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। ওই কমিটির সদস্য হওয়া সত্ত্বেও কেন তাঁকে বৈঠকে ডাকা হয়নি, তা নিয়েও আলোচনা তৈরি হয়।এরপর সরকারি প্রতিশ্রুতি কমিটিতে গাজী নজরুলকে রাখার বিষয় নিয়েও সংসদে আপত্তি ওঠে। পরে ওই কমিটি থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।তবে এসব ঘটনার মধ্যেও সাতক্ষীরা-৪ আসনে তাঁর সংসদ সদস্য পদ এখনো বহাল রয়েছে।এখন মূল প্রশ্ন—দল থেকে বহিষ্কারের পর একজন সংসদ সদস্যের দলীয় পরিচয় কী হবে এবং তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না।গাজী নজরুলের ক্ষেত্রে বিষয়টি নিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপই এখন গুরুত্বপূর্ণ।তাই দলীয় বহিষ্কার আর সংসদ সদস্য পদ—দুটি বিষয় আলাদাভাবে বিবেচনা করেই তাঁর বর্তমান অবস্থান নির্ধারণের অপেক্ষা।

গাজী নজরুলের এমপি পদ নিয়ে ধোঁয়াশা