মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে আবারও আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে সোমবার পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান তিনি। সেখানে তার উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নীল পাঞ্জাবি পরা শাহরুখকে ভিড়ের মধ্যে মণ্ডপে প্রবেশ করতে দেখা যায়। পরে তিনি সন্ধ্যার আরতিতেও অংশ নেন। তবে এসবের মধ্যে একটি বিশেষ মুহূর্তের ভিডিওই বেশি নজর কেড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শাহরুখ খান নিজের দীর্ঘদিনের সহকারী পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন। এ সময় তার পাশেই ছিলেন স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খান। পুরো ঘটনাটি বেশ স্বতঃস্ফূর্তভাবেই ক্যামেরায় ধরা পড়ে।পূজা দাদলানী দীর্ঘদিন ধরে শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন। তিনি শাহরুখের বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রোডাকশন হেড হিসেবেও কাজ করছেন।
আড়ও পড়ুন,অক্টোবরে মুক্তি নিয়ে ধোঁয়াশায় রায়হান রাফীর ‘আন্ধার
শাহরুখ ও পূজার দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের পাশাপাশি তাদের ঘনিষ্ঠতার বিষয়টিও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এবার লালবাগচা রাজার মণ্ডপে তাদের এই স্বাভাবিক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।অনেকেই শাহরুখ ও পূজার সম্পর্কের আন্তরিকতার প্রশংসা করেছেন। কেউ মন্তব্য করেছেন পূজা শুধু শাহরুখের ম্যানেজার নন বরং তার পরিবারেরই একজন। আবার কেউ এই মুহূর্তকে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার উদাহরণ হিসেবে দেখেছেন।
তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য একটি প্রশ্নও উঠেছে। অনেকের প্রশ্ন স্ত্রী গৌরী কিংবা মেয়ে সুহানার ওড়না থাকা সত্ত্বেও শাহরুখ কেন পূজার ওড়না ব্যবহার করলেন। যদিও ওই মুহূর্তে গৌরী বা সুহানার মুখে বিরক্তি কিংবা অসন্তোষের কোনো স্পষ্ট অভিব্যক্তি দেখা যায়নি।
সব মিলিয়ে গণেশ উৎসবে শাহরুখের উপস্থিতির পাশাপাশি পূজা দাদলানীর সঙ্গে তার এই স্বতঃস্ফূর্ত মুহূর্তই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
মতামত