শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
সমুদ্রসৈকতে বিদেশি নারীকে হয়রানির ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ

সমুদ্রসৈকতে বিদেশি নারীকে হয়রানির ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ

দুবাইয়ের একটি সমুদ্রসৈকতে বিদেশি এক নারীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য এবং অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করার ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন এক প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর। ঘটনাটি নিয়ে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ছড়িয়ে পড়া স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি ক্যামেরা চালু করে নারীদের দিকে যাওয়ার আগে একটি আপত্তিকর মন্তব্য করেন। এরপর পানিতে গিয়ে সেখানে থাকা এক বিদেশি নারীর শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করলে ওই নারী অস্বস্তি প্রকাশ করে সরে যান।ভিডিওটি প্রথমে ওই ব্যক্তির নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করা হয় বলে জানা গেছে। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর ব্যবহারকারীদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং ঘটনাটিকে হয়রানি হিসেবে উল্লেখ করেন।আড়ও পড়ুন,১০ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন কাজী শুভসামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনাটি দুবাই পুলিশের নজরে আনার আহ্বানও জানিয়েছেন অনেকে।সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন আইনত দণ্ডনীয় হতে পারে। দেশটির সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইনে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় জরিমানা ও কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে।তবে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে আলোচনার মধ্যেই এখন পর্যন্ত দুবাই পুলিশ ওই ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা অভিযোগ ও প্রতিক্রিয়ার পাশাপাশি আইনগত পদক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

পূজার ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ নজর কাড়ল ভিডিও

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে আবারও আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে সোমবার পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান তিনি। সেখানে তার উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।নীল পাঞ্জাবি পরা শাহরুখকে ভিড়ের মধ্যে মণ্ডপে প্রবেশ করতে দেখা যায়। পরে তিনি সন্ধ্যার আরতিতেও অংশ নেন। তবে এসবের মধ্যে একটি বিশেষ মুহূর্তের ভিডিওই বেশি নজর কেড়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শাহরুখ খান নিজের দীর্ঘদিনের সহকারী পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন। এ সময় তার পাশেই ছিলেন স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খান। পুরো ঘটনাটি বেশ স্বতঃস্ফূর্তভাবেই ক্যামেরায় ধরা পড়ে।পূজা দাদলানী দীর্ঘদিন ধরে শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন। তিনি শাহরুখের বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রোডাকশন হেড হিসেবেও কাজ করছেন।আড়ও পড়ুন,অক্টোবরে মুক্তি নিয়ে ধোঁয়াশায় রায়হান রাফীর ‘আন্ধারশাহরুখ ও পূজার দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের পাশাপাশি তাদের ঘনিষ্ঠতার বিষয়টিও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এবার লালবাগচা রাজার মণ্ডপে তাদের এই স্বাভাবিক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।অনেকেই শাহরুখ ও পূজার সম্পর্কের আন্তরিকতার প্রশংসা করেছেন। কেউ মন্তব্য করেছেন পূজা শুধু শাহরুখের ম্যানেজার নন বরং তার পরিবারেরই একজন। আবার কেউ এই মুহূর্তকে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার উদাহরণ হিসেবে দেখেছেন।তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য একটি প্রশ্নও উঠেছে। অনেকের প্রশ্ন স্ত্রী গৌরী কিংবা মেয়ে সুহানার ওড়না থাকা সত্ত্বেও শাহরুখ কেন পূজার ওড়না ব্যবহার করলেন। যদিও ওই মুহূর্তে গৌরী বা সুহানার মুখে বিরক্তি কিংবা অসন্তোষের কোনো স্পষ্ট অভিব্যক্তি দেখা যায়নি।সব মিলিয়ে গণেশ উৎসবে শাহরুখের উপস্থিতির পাশাপাশি পূজা দাদলানীর সঙ্গে তার এই স্বতঃস্ফূর্ত মুহূর্তই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

পূজার ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ নজর কাড়ল ভিডিও

ভাইরাল ভিডিও নিয়ে পাভেলের বক্তব্য

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়েও অনলাইনে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ভিডিওটি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন পাভেল।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনায় ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল।প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যায়।কেউ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ ভিডিওতে থাকা নারীর পরিচয় জানতে চেয়েছেন।তবে ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট বা সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।এদিকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান জানিয়েছেন পাভেল।ভিডিওতে থাকা নারীকে তাঁর বান্ধবী বলে উল্লেখ করেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, তাঁদের মধ্যে এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই।অভিনয় জগতে আসার আগে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর নবম আসরে অংশ নেন পাভেল।সেখানে দ্বিতীয় রানারআপ হওয়ার পর দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।আড়ও পড়ুন,২৫ কোটির বাজেট, আয় ৩১০ কোটিপরে দেশে ফিরে মঞ্চনাটক ও বিভিন্ন ছোট চরিত্রে অভিনয় শুরু করেন।নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় আনুষ্ঠানিকভাবে অভিনয় শুরু করেন পাভেল।তবে তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর।নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পান তিনি।এরপর বিভিন্ন নাটক ও ওয়েবভিত্তিক কাজে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন পাভেল।বর্তমানে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা।

ভাইরাল ভিডিও নিয়ে পাভেলের বক্তব্য