শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতাদের শীর্ষে শাহরুখ

শাহরুখ

এক বছরে আনুমানিক ২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ ও তাঁর পরিবারের আনুমানিক সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি। গত বছরের তালিকায় এই অঙ্ক ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে হিসাবের অঙ্কে প্রায় ২০ শতাংশ কমেছে সম্পদ।

শাহরুখের সম্পদের বড় অংশ অভিনয়ের পারিশ্রমিকের বাইরে বিভিন্ন ব্যবসা থেকে আসে। স্ত্রী গৌরী খানের সঙ্গে পরিচালিত রেড চিলিজ এন্টারটেইনমেন্ট চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসার সঙ্গে যুক্ত। ক্রীড়া ব্যবসাতেও শাহরুখের বড় উপস্থিতি রয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে, যার অধীনে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে।

আড়ও পড়ুন,সমুদ্রসৈকতে বিদেশি নারীকে হয়রানির ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ

তবে হুরুনের প্রকাশিত সম্পদের হিসাবকে সরাসরি নগদ অর্থ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য বিবেচনায় নিয়ে এ ধরনের হিসাব করা হয়। তাই বিভিন্ন সময় প্রকাশিত তালিকায় একই ব্যক্তির সম্পদের অঙ্কে পার্থক্য দেখা যেতে পারে।

বিষয় : ভারত অভিনেতা ধনী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতাদের শীর্ষে শাহরুখ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এক বছরে আনুমানিক ২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ ও তাঁর পরিবারের আনুমানিক সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি। গত বছরের তালিকায় এই অঙ্ক ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে হিসাবের অঙ্কে প্রায় ২০ শতাংশ কমেছে সম্পদ।

শাহরুখের সম্পদের বড় অংশ অভিনয়ের পারিশ্রমিকের বাইরে বিভিন্ন ব্যবসা থেকে আসে। স্ত্রী গৌরী খানের সঙ্গে পরিচালিত রেড চিলিজ এন্টারটেইনমেন্ট চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসার সঙ্গে যুক্ত। ক্রীড়া ব্যবসাতেও শাহরুখের বড় উপস্থিতি রয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে, যার অধীনে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে।

আড়ও পড়ুন,সমুদ্রসৈকতে বিদেশি নারীকে হয়রানির ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ

তবে হুরুনের প্রকাশিত সম্পদের হিসাবকে সরাসরি নগদ অর্থ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য বিবেচনায় নিয়ে এ ধরনের হিসাব করা হয়। তাই বিভিন্ন সময় প্রকাশিত তালিকায় একই ব্যক্তির সম্পদের অঙ্কে পার্থক্য দেখা যেতে পারে।

ক্রাইম এক্সপ্রেস

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x