দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। আজ শনিবার থেকে নতুন দামে সোনা বিক্রি হচ্ছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর পাশাপাশি বিশ্ববাজারে সোনার দামের ওঠানামাও দেশের বাজারে দামে প্রভাব ফেলছে।নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ছিল ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। প্রতি ভরিতে সর্বোচ্চ ২৯১ টাকা কমেছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।দেশের বাজারে এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
আড়ও পড়ুন,খাবার আসে না ডোপামিন আসে
সেদিন একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। পরে দাম কমে ২ লাখ ২০ হাজার টাকার নিচেও নেমেছিল। এরপর আবার বাড়তে থাকে।এদিকে বিশ্ববাজারেও সোনার দামে সাম্প্রতিক সময়ে বেশ ওঠানামা দেখা যাচ্ছে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ২২ ডলার বেড়েছে। তবে গত ৩০ দিনের হিসাবে সোনার দাম কমেছে ৩৪৭ ডলার।সাধারণত বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সোনার চাহিদা বাড়ে এবং দামও বাড়তে দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরও বিশ্ববাজারে সোনার দামে ভিন্ন প্রবণতা দেখা গেছে। চলতি বছরের ৮ জানুয়ারি স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ ডলারে উঠেছিল। এরপর থেকে আন্তর্জাতিক বাজারেও দামে ওঠানামা অব্যাহত রয়েছে।
মতামত