শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

হাটে গিয়ে হারানো গরু ফিরে পেলেন অসহায় নারী

গরু ফিরে পেলেন অসহায় নারী

জামালপুরের সরিষাবাড়ীতে হারিয়ে যাওয়া গবাদিপশু হাটে গিয়ে শনাক্ত করার পর উদ্ধার করে ফিরে পেয়েছেন মোছা. জরিনা বেগম ওরফে জরিনা বেওয়া নামের এক অসহায় নারী।উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত মন্টু মিয়ার স্ত্রী জরিনা বেগমের বাড়ি থেকে গত শুক্রবার দুপুরে হঠাৎ একটি গরু হারিয়ে যায়।গরুটি হারিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও গরুটির সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এরপর শনিবার খবর পেয়ে উপজেলার ঐতিহ্যবাহী পিংনা গোপালগঞ্জ হাটে যান জরিনা বেগম। সেখানে গিয়ে তিনি হাটে থাকা একটি গরু দেখে সেটিকে নিজের হারিয়ে যাওয়া গরু হিসেবে শনাক্ত করেন।ঘটনাটি জানাজানি হলে হাটের ইজারাদাররা দ্রুত উদ্যোগ নেন।

আড়ও পড়ুন,মিরপুরে আসামিকে ছাড়াতে এসে আটজন আটক

 গরুটির মালিকানা যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় প্রমাণ ও তথ্য যাচাই-বাছাই করা হয়।যাচাই শেষে গরুটির প্রকৃত মালিক হিসেবে জরিনা বেগমের দাবির সত্যতা নিশ্চিত হলে হাট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গরুটি তাঁর জিম্মায় বুঝিয়ে দেয়।হারিয়ে যাওয়া সম্বলটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জরিনা বেওয়া। গরুটি ফিরে পাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

এ সময় গরুটি শনাক্ত ও উদ্ধারে সহযোগিতা করায় হাটের ইজারাদার কর্তৃপক্ষ এবং স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।একজন অসহায় নারীর হারিয়ে যাওয়া গবাদিপশু যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে।

বিষয় : গরু হারানো

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

হাটে গিয়ে হারানো গরু ফিরে পেলেন অসহায় নারী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x