শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

অক্টোবরে এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি

১০ উড়োজাহাজ কেনার চুক্তি

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি আগামী অক্টোবরেই হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা চলছে এবং অক্টোবরেই চুক্তি সম্পন্ন করার আশা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ে উড়োজাহাজ পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকায় বিভিন্ন বিকল্প ব্যবস্থাও বিবেচনা করছে সরকার।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে কয়েকটি উড়োজাহাজের কার্যক্ষমতা নিয়ে সীমাবদ্ধতা রয়েছে। একই সঙ্গে আগামী কয়েক বছরে বহরের পুরোনো উড়োজাহাজগুলো প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেবে। এ কারণে বহর বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। আগের ১৪টি বোয়িংয়ের চুক্তির সঙ্গে নতুন ১১টি যুক্ত হওয়ায় বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের চুক্তিবদ্ধ উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

আড়ও পড়ুন,চাঁদাবাজি ঠেকাতে মোড়ে মোড়ে দানবাক্স চান হাসনাত ও পাটওয়ারী

চুক্তি অনুযায়ী বোয়িংয়ের নতুন উড়োজাহাজগুলো একসঙ্গে দেশে আসবে না। প্রথম উড়োজাহাজ ২০৩১ সালে আসার কথা রয়েছে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে সরবরাহ করা হবে। নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার আগ পর্যন্ত বহরের সক্ষমতা বাড়াতে লিজের মাধ্যমেও অন্তত ১০টি উড়োজাহাজ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী বলেন, বহরে উড়োজাহাজ বাড়ানো গেলে বর্তমানে পরিচালিত ফ্লাইটের পাশাপাশি আরও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন গন্তব্যে বাংলাদেশি এয়ারলাইনসের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া নিউইয়র্কে পুনরায় ফ্লাইট চালুর চেষ্টা চলছে। সিডনি রুট চালুর পরিকল্পনার পাশাপাশি জাপানে বর্তমানে চালু থাকা ফ্লাইটের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এয়ারবাস কেনার ক্ষেত্রে কোনো চাপ বা শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। দেশের প্রয়োজন, ফ্লাইট সংখ্যা বাড়ানো এবং এভিয়েশন খাতের স্বার্থ বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বিষয় : অক্টোবর চুক্তি উড়োজাহাজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

অক্টোবরে এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x