শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

কিশোরী ধর্ষণ মামলায় রাজু শেখের যাবজ্জীবন

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় রাজু শেখ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রাজু শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মার্চ রাতে প্রতিবেশী রাজু শেখ ওই কিশোরীকে মুখে গামছা বেঁধে একটি ছাপড়া ঘরে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে রাতভর ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আড়ও পড়ুন,৫ কোটি টাকা থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’—পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল

পরদিন ভোরে পরিবারের সদস্যরা কিশোরীকে অচেতন অবস্থায় ঘরের পেছন থেকে উদ্ধার করেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।এ ঘটনায় ২০২১ সালের ৪ মার্চ কিশোরীর মা রাজু শেখকে একমাত্র আসামি করে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত শেষে তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন একই বছরের ২৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনার পর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

বিষয় : যাবজ্জীবন ধর্ষণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কিশোরী ধর্ষণ মামলায় রাজু শেখের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x