শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

নতুন দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

ব্র্যান্ড নিউ ডে’

বক্স অফিসে বড় সাফল্যের পর দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটিকে। সনি ও মার্ভেল সিনেমাটির নতুন সংস্করণে আগে বাদ পড়া কিছু দৃশ্য যুক্ত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে রোজারিও ডসনের অভিনীত জনপ্রিয় চরিত্র ক্লেয়ার টেম্পলের দৃশ্যও থাকছে বলে জানা গেছে।‘ভ্যারাইটি’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৩১ জুলাই মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দর্শকদের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুক্তির পর সিনেমাটি প্রায় আড়াই বিলিয়ন ডলার আয় করেছে এবং সর্বকালের অন্যতম সফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।নতুন সংস্করণটি প্রেক্ষাগৃহে ফেরানোর পেছনে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশেষ প্রদর্শনীর সাফল্যও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। বাড়তি ফুটেজসহ বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ‘স্পাইডার-ম্যান’ থেকে আরও আয় করার পরিকল্পনা রয়েছে সনি ও মার্ভেলের।

আড়ও পড়ুন,কর্নেল বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের অভিযোগে সরব ফ্লোরেন্স পিউ, প্রশ্ন তুললেন নীরবতা নিয়ে

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, উত্তর আমেরিকার বক্স অফিসে সিনেমাটির আয় আরও বাড়ানোই নতুন প্রদর্শনীর অন্যতম লক্ষ্য। এমনকি ওই বাজারে এককভাবে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শের লক্ষ্যও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটির নতুন সংস্করণে অন্যতম আকর্ষণ হতে পারেন নার্স ক্লেয়ার টেম্পল চরিত্রের অভিনেত্রী রোজারিও ডসন। এর আগে ডসন জানিয়েছিলেন, তিনি সিনেমাটির জন্য দৃশ্যধারণ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তার অভিনীত অংশ মূল সংস্করণে রাখা হয়নি।নতুন সংস্করণে সেই বাদ পড়া দৃশ্য যুক্ত হওয়ার পাশাপাশি আরও কিছু অতিরিক্ত ফুটেজ থাকতে পারে বলে জানা গেছে। তবে সিনেমাটি ঠিক কবে নতুন সংস্করণে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো সনি বা মার্ভেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিষয় : নতুন প্রেক্ষাগৃহ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নতুন দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x