শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

কর্নেল বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের অভিযোগে সরব ফ্লোরেন্স পিউ, প্রশ্ন তুললেন নীরবতা নিয়ে

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের অভিযোগ

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়কে ঘিরে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক বিবৃতিতে তিনি বলেছেন, যৌন নিপীড়নের মতো ঘটনায় শুধু নারীরা নয়, পুরুষদেরও আতঙ্কিত ও ক্ষুব্ধ হওয়া উচিত। কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর করা মামলার সূত্রে অভিযোগটি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগকারী দাবি করেছেন, ২০২৪ সালের অক্টোবরে একটি অনুষ্ঠানে সাতজন পুরুষ তাঁকে ধর্ষণ ও মাদক প্রয়োগ করেন। ওই সময় তাঁর বয়স ছিল ২০ বছর। ‘জেন ডো’ ছদ্মনামে পরিচিত ওই নারী বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ভ্রাতৃসংঘের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন।অভিযোগকারীর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের তদন্তের পর অভিযুক্তদের মধ্যে দুজনকে বহিষ্কার করা হয়। অন্যদের বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগপত্রের সূত্রে জানা গেছে। ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়ে ফ্লোরেন্স পিউ বলেন, ঘটনাটি তাঁকে অস্বস্তি, উদ্বেগ ও গভীরভাবে বিচলিত করেছে। একই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে এবং এখনো ঘটছে—এ বিষয়টিই তাঁকে বেশি ভাবিয়েছে বলে জানান তিনি।

আড়ও পড়ুন,জোভান–তৌসিফকে নিয়ে ভক্তদের ভার্চ্যুয়াল যুদ্ধ, বন্ধুত্বের বার্তা দিলেন জোভান

পিউ বিশেষভাবে পুরুষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, যৌন নিপীড়নের বিরুদ্ধে নীরব না থেকে পুরুষদেরও প্রতিবাদ ও সচেতনতার ক্ষেত্রে সক্রিয় হওয়া প্রয়োজন। তিনি জানতে চান, এমন গুরুতর ঘটনায় অনেকেই কেন নীরব থাকেন এবং কোনো ঘটনা সম্পর্কে আগে থেকে ধারণা থাকলে তা ঠেকাতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছিল কি না। বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে শুধু ক্ষমা চাওয়া বা লিখিত বক্তব্য যথেষ্ট নয়; জবাবদিহির বিষয়টিও গুরুত্বপূর্ণ। অভিযুক্তদের ভবিষ্যৎ রক্ষার বিষয়টি ভুক্তভোগীর নিরাপত্তা ও অভিজ্ঞতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কি না—এমন প্রশ্নও তুলেছেন পিউ। একই সঙ্গে অভিযোগকারীর পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। পিউ আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে নারী-পুরুষের প্রকৃত সমতা প্রতিষ্ঠা করা কঠিন। নারীরা যেন নিরাপদে নিজেদের জীবন পরিচালনা করতে পারেন, সে পরিবেশ তৈরিতে পুরুষদেরও সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। পরে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে পিউ দাবি করেন, তাঁর মূল পোস্টটি কিছু সময় অনেকের কাছে দৃশ্যমান হচ্ছিল না। যৌন নিপীড়ন নিয়ে কথা বলার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্ট সীমিত করা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। পরে পোস্টটি আবার দৃশ্যমান হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয় : বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কর্নেল বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের অভিযোগে সরব ফ্লোরেন্স পিউ, প্রশ্ন তুললেন নীরবতা নিয়ে

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x