বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন—বিইআরসি। নতুন এ দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে ফার্নেস অয়েলের দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বিইআরসি। সংস্থাটির নির্ধারিত নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা করা হয়েছে।এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ নতুন দামে প্রতি লিটারে ভোক্তাদের অতিরিক্ত ১১ টাকা ৯২ পয়সা গুনতে হবে।
আড়ও পড়ুন,সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, ভারী শিল্পকারখানা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে দাম বাড়ানোর কারণে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের জ্বালানি ব্যয়ের ওপর প্রভাব পড়তে পারে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত নতুন মূল্য আজ বুধবার রাত ১২টা থেকেই কার্যকর হবে। ফলে নির্ধারিত সময়ের পর থেকে নতুন দামেই ফার্নেস অয়েল বিক্রি ও সরবরাহ করতে হবে
মতামত