শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

দীর্ঘদিনের কাজের স্বীকৃতি, গ্রিনলিফ অ্যাওয়ার্ড পেলেন শাওন

অ্যাওয়ার্ড পেলেন শাওন

স্ট্যান্ড-আপ কমেডিতে অবদান ও দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাওন মজুমদার।নতুন এই স্বীকৃতিকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে দেখছেন এই শিল্পী। পুরস্কার পাওয়ার পর স্ট্যান্ড-আপ কমেডিতে নিজের কাজের ধারাবাহিকতা ধরে রেখে সামনে আরও ভালো কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে শাওন বলেন, এই স্বীকৃতি তার জন্য খুবই বিশেষ। দর্শকদের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি এতদূর আসতে পেরেছেন। এই পুরস্কার তাকে সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে বলেও জানান তিনি।

আড়ও পড়ুন,নতুন দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০১০ সালে ‘হা-শো’ অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন শাওন মজুমদার। এরপর ‘মিরাক্কেল’, রেডিও, নাটক, ওটিটি, চলচ্চিত্র এবং স্ট্যান্ড-আপ কমেডিসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি।নিজস্ব রসবোধ ও উপস্থাপনার ধরন দিয়ে দর্শক-শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন শাওন।

 বিশেষ করে রেডিওতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।ক্যাপিটাল এফএমের জনপ্রিয় অনুষ্ঠান ‘নাট-বল্টু’র আরজে হিসেবেও প্রায় এক দশক শ্রোতাদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিনোদনের বিভিন্ন মাধ্যমে দীর্ঘ সময়ের কাজের ধারাবাহিকতার মধ্যেই এবার যুক্ত হলো ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এর এই স্বীকৃতি।পুরস্কার পাওয়ার পর শাওনের প্রত্যাশা, এই অর্জন ভবিষ্যতে আরও সৃজনশীল ও মানসম্মত কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বিষয় : অ্যাওয়ার্ড দীর্ঘদিন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দীর্ঘদিনের কাজের স্বীকৃতি, গ্রিনলিফ অ্যাওয়ার্ড পেলেন শাওন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x