শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করলেন জিম ক্যারি

দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করলেন জিম ক্যারি

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন ৬৪ বছর বয়সী এই অভিনেতা। এটি জিম ক্যারির তৃতীয় বিয়ে।গত ৩০ সেপ্টেম্বর জিম ক্যারির মুখপাত্র মার্কিন সাময়িকী পিপলকে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায় বা কীভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।জিম ক্যারি ও মিন আহর সম্পর্কের বিষয়টি ঘনিষ্ঠজনদের মধ্যে আগে থেকেই জানা ছিল। তবে দুজনকে প্রকাশ্যে খুব কমই একসঙ্গে দেখা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়।সেই অনুষ্ঠানে মঞ্চে মিন আহকে নিয়ে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন জিম ক্যারি। ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে প্রথমে নিজের মেয়ে জেন ও নাতি জ্যাকসনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি। পরে মিন আহকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’মিন আহর সঙ্গে জিম ক্যারির সম্পর্ক কবে থেকে, তা তারা প্রকাশ্যে জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের একটি দাতব্য কৌতুক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাদের একসঙ্গে বের হওয়ার ছবি প্রকাশিত হয়।আড়ও পড়ুন,কানাডার লেক লুইজে মেরিলিন মনরো থেকে হৃতিক রোশনের সিনেমার স্মৃতি এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।এর আগে জিম ক্যারি দুবার বিয়ে করেছিলেন। ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র সন্তান জেন ক্যারি। প্রায় আট বছর সংসারের পর ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ ছবির সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম। তবে এক বছরের মধ্যেই ১৯৯৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।এদিকে ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি অভিনয়েও ফিরছেন জিম ক্যারি। ‘দ্য জেটসনস’ অ্যানিমেটেড সিরিজের লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তার সঙ্গে কাজ চলছে। পাশাপাশি ‘সনিক দ্য হেজহগ ৪’ ছবিতেও ড. রোবটনিক চরিত্রে ফেরার কথা রয়েছে তার।জিম ক্যারির তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তার ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে তার ব্যক্তিজীবন ও ভবিষ্যৎ অভিনয় ক্যারিয়ার নিয়ে।

দীর্ঘদিনের কাজের স্বীকৃতি, গ্রিনলিফ অ্যাওয়ার্ড পেলেন শাওন

স্ট্যান্ড-আপ কমেডিতে অবদান ও দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাওন মজুমদার।নতুন এই স্বীকৃতিকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে দেখছেন এই শিল্পী। পুরস্কার পাওয়ার পর স্ট্যান্ড-আপ কমেডিতে নিজের কাজের ধারাবাহিকতা ধরে রেখে সামনে আরও ভালো কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে শাওন বলেন, এই স্বীকৃতি তার জন্য খুবই বিশেষ। দর্শকদের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি এতদূর আসতে পেরেছেন। এই পুরস্কার তাকে সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে বলেও জানান তিনি।আড়ও পড়ুন,নতুন দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’২০১০ সালে ‘হা-শো’ অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন শাওন মজুমদার। এরপর ‘মিরাক্কেল’, রেডিও, নাটক, ওটিটি, চলচ্চিত্র এবং স্ট্যান্ড-আপ কমেডিসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি।নিজস্ব রসবোধ ও উপস্থাপনার ধরন দিয়ে দর্শক-শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন শাওন। বিশেষ করে রেডিওতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।ক্যাপিটাল এফএমের জনপ্রিয় অনুষ্ঠান ‘নাট-বল্টু’র আরজে হিসেবেও প্রায় এক দশক শ্রোতাদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিনোদনের বিভিন্ন মাধ্যমে দীর্ঘ সময়ের কাজের ধারাবাহিকতার মধ্যেই এবার যুক্ত হলো ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এর এই স্বীকৃতি।পুরস্কার পাওয়ার পর শাওনের প্রত্যাশা, এই অর্জন ভবিষ্যতে আরও সৃজনশীল ও মানসম্মত কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

দীর্ঘদিনের কাজের স্বীকৃতি, গ্রিনলিফ অ্যাওয়ার্ড পেলেন শাওন

দীর্ঘদিনের হতাশার পর এক জালেই ১০০ মণ ইলিশ

মাত্র দুই ঘণ্টা জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ! জাল তুলতে গিয়ে দেখা গেল পুরো জালজুড়েই রুপালি ইলিশ। এত মাছ যে, জাল থেকে ইলিশ ছাড়াতেই হিমশিম খেতে হয় জেলেদের। পরে প্রায় ১০০ মণ ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফেরে এফবি নাজমা। মাছ বিক্রি হয়েছে প্রায় ২৫ লাখ টাকায়। দীর্ঘদিনের হতাশার পর একসঙ্গে এত মাছ পেয়ে স্বস্তি ফিরেছে জেলে ও ট্রলার মালিকদের মাঝে।গভীর সাগর থেকে ঘাটে ফিরেছে মাছভর্তি এফবি নাজমা। রোববার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ট্রলারটি ভিড়তেই শুরু হয় মাছ নামানোর ব্যস্ততা।ট্রলারের মাঝি বাপ্পি মিয়ার ভাষ্য, গত ১৭ সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাথরঘাটা থেকে যাত্রা করেন তাঁরা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাগরে জাল ফেলেন। মাত্র দুই ঘণ্টা পর জাল তুলতেই দেখা যায়—জালজুড়ে রুপালি ইলিশ।বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জাল থেকে ইলিশ ছাড়াতেই বেগ পেতে হয় জেলেদের। পরে প্রায় ১০০ মণ ইলিশ নিয়ে ঘাটে ফেরে ট্রলারটি।“দুই ঘণ্টার মতো জাল ফেলার পর যখন জাল তুলেছি, তখন দেখি পুরো জাল ইলিশে ভরা। এত মাছ হয়েছে যে জাল থেকে মাছ ছাড়াতেই কষ্ট হয়েছে।আড়ও পড়ুন,অপ্রতীম হত্যা: মোবাইল উদ্ধারের পর হত্যার বর্ণনা দিল পুলিশট্রলার মালিক এনামুল হোসাইন জানান, মাছগুলো প্রতি মণ ২৫ হাজার টাকা দরে বিক্রি করে প্রায় ২৫ লাখ টাকা পেয়েছেন তাঁরা। তবে মাছের আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কিছুটা কম হয়েছে। আকার বড় হলে একই পরিমাণ মাছ আরও বেশি দামে বিক্রি হতে পারত বলে জানান তিনি।“এবার মাছ না পাওয়ায় সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছিল। একসঙ্গে এত মাছ পাওয়ায় আমরা অনেকটা স্বস্তি পেয়েছি।”পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলছেন, চলতি ইলিশ মৌসুমে এ এলাকায় এক ট্রলারে ১০০ মণ ইলিশ পাওয়ার ঘটনা এটাই প্রথম।দীর্ঘদিন মাছের দেখা না পেয়ে লোকসানে থাকা ট্রলার মালিক ও জেলেদের মাঝেও ফিরেছে নতুন আশা। এফবি নাজমার জালে বিপুল ইলিশ ধরা পড়ার পর ঘাটে থাকা অন্য জেলে ও ট্রলার মালিকরাও গভীর সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন।

দীর্ঘদিনের হতাশার পর এক জালেই ১০০ মণ ইলিশ