শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

নতুন পণ্যের টিভিসি নিয়ে হাজির স্টেপ ফুটওয়্যার, মডেল নুসরাত ফারি

মডেল নুসরাত ফারি

দেশের জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের সর্বশেষ ডিজাইনের পণ্য নিয়ে নির্মাণ করেছে নতুন একটি টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি)। আধুনিকতা, ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে তৈরি নতুন পণ্যসম্ভারের বৈশিষ্ট্য ও নান্দনিকতা তুলে ধরা হয়েছে এই প্রচারণায়। একই সঙ্গে পরিবর্তিত রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে স্টেপ ফুটওয়্যারের আধুনিক ব্র্যান্ড-ভাবনা ও পণ্য দর্শনও তুলে ধরা হয়েছে। 

গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজধানীর স্টুডিও নাইন এন’ হাফ-এ দুই দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে টিভিসিটির চিত্রায়ণ সম্পন্ন হয়। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। তার সাবলীল অভিনয়, ব্যক্তিত্ব ও ফ্যাশন-সচেতন উপস্থিতি টিভিসিটির মূল ভাবনাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার সঙ্গে অংশ নিয়েছেন এ প্রজন্মের কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী।  টিভিসিতে কাজের অভিজ্ঞতা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, স্টেপ ফুটওয়্যারের মতো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের নতুন টিভিসিতে কাজ করতে পেরে তিনি আনন্দিত। আধুনিক ডিজাইন, মান ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে স্টেপ নিয়মিত নতুন পণ্য নিয়ে আসে বলেও মন্তব্য করেন তিনি। এবারের টিভিসিটিও দর্শকদের কাছে ভালো লাগবে এবং নতুন পণ্যগুলো আকর্ষণ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন নুসরাত ফারিয়া।

আড়ও পড়ুন,লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোংলা বন্দরে ১ কোটি ২২ লাখ টন কার্গো হ্যান্ডলিং

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, গ্রাহকদের রুচি, প্রয়োজন ও সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইন ও মানসম্মত পণ্য দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। নতুন প্রজন্মের ফ্যাশন-সচেতন গ্রাহকদের কথা বিবেচনায় রেখে সর্বশেষ পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও ব্যবহারিকতার সমন্বয় করা হয়েছে। এসব বৈশিষ্ট্য গ্রাহকদের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরতেই নতুন টিভিসি নির্মাণ করা হয়েছে।

স্টেপ ফুটওয়্যারের এই নতুন টিভিসি শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে। টিভিসিটির নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন। প্রতিষ্ঠানটি ১৯৮৯ সাল থেকে দেশের বিজ্ঞাপন অঙ্গনে কাজ করে আসছে।

বিষয় : নুসরাত টিভিসি মডেল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নতুন পণ্যের টিভিসি নিয়ে হাজির স্টেপ ফুটওয়্যার, মডেল নুসরাত ফারি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x