মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির জোড়ার হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি সেখানে আটকে পড়ে এবং ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আড়ও পড়ুন,ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
পরে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছিঁড়ে যাওয়া হুক পুনঃসংযোগের কাজ শুরু করেন। হুক মেরামতের কাজ শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, পাহাড়িকা এক্সপ্রেসের বগির জয়েন্টের হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেনটি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে আসে। বর্তমানে ছিঁড়ে যাওয়া হুক মেরামতের কাজ চলছে। হুক মেরামত শেষ না হওয়া পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগে এই বিঘ্ন অব্যাহত থাকবে।
মতামত