রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

রাশিয়া থেকে রওনা ইউরেনিয়ামবাহী বিমান রূপপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন

বিমান রূপপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানিবাহী বিমান রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে শুক্রবার দুপুরে জ্বালানিবাহী বিমানটি দেশে পৌঁছানোর কথা থাকলেও সময় পরিবর্তন করা হয়। শুক্রবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিমানটি রাশিয়া থেকে রওনা হয়েছে এবং ভারতে বিরতি নিয়ে ঢাকায় পৌঁছাবে। জ্বালানি গ্রহণ ও রূপপুরে পরিবহনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিমানবন্দরে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানির চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। এ পরিবহনে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। শনিবার জ্বালানি রূপপুরে পৌঁছানোর পরিকল্পনা 

আরোও পড়ুন,১৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

রয়েছে। এর আগে বৃহস্পতিবার জ্বালানি দেশে আসার কথা থাকলেও তা পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়। পরে আবারও সময় পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিং বা জ্বালানি পুনঃসংযোজনের জন্য দুটি—মোট নয়টি কার্গোতে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে ইতোমধ্যে জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। তবে বিভিন্ন কারিগরি জটিলতায় বিদ্যুৎ উৎপাদন শুরুর সময় পিছিয়েছে। সেফটি ভালভের ত্রুটির কারণে চলতি মাসে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার ভালভটির মেরামতকাজ সম্পন্ন হয়েছে। তবে উৎপাদন শুরুর আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষায় সফলতা এলে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে।

বিষয় : রূপপুর বিমান রাশিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রাশিয়া থেকে রওনা ইউরেনিয়ামবাহী বিমান রূপপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x