শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

১৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না। বৃহস্পতিবার ১ অক্টোবর এক আদেশে এ তথ্য জানিয়েছে এনবিআর। আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির পর রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন ইভ্যাট সিস্টেমে দাখিল করেনি। এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা ৩-এ দেওয়া ক্ষমতাবলে যেসব প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের রিটার্ন এখনো দাখিল করেনি তাদের জন্য সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আড়ও পড়ুন,মার্চেন্ট সৌরবিদ্যুতের নতুন দাম নির্ধারণ করল বিইআরসি

 এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে জুলাই আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন অবশ্যই ইভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে। অর্থাৎ তিন কর মেয়াদের ভ্যাট রিটার্ন একই সময়ের মধ্যে দাখিল করার সুযোগ পাচ্ছে প্রতিষ্ঠানগুলো।এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিষয় : রিটার্ন অক্টোবর এনবিআর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

১৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x