শেমলেস’ সিরিজে নগ্ন দৃশ্যে অভিনয় করে আলোচনায় এসেছিলেন এমি রমস। পর্দায় অভিনীত সেই দৃশ্যগুলোর প্রভাব পড়েছিল তাঁর ব্যক্তিজীবনেও। সম্প্রতি মারিয়া শারাপোভার অনুষ্ঠান ‘প্রিটি টাফ’-এ অতিথি হয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী। তবে এমি রমস একা নন। হলিউডের আরও অনেক তারকা জানিয়েছেন পর্দায় অন্তরঙ্গ বা নগ্ন দৃশ্যে অভিনয়ের কারণে পরিবার কিংবা ব্যক্তিগত সম্পর্কে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা। ‘কিলিং ইভ’ অভিনেত্রী জোডি কোমারও পর্দায় নগ্ন দৃশ্য নিয়ে পরিবারের প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন। ‘দ্য হোয়াইট প্রিন্সেস’ সিরিজে অভিনয়ের সময় বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় তাঁকে। অভিনেত্রী জানান তাঁর বাবা এসব দৃশ্য দেখে অস্বস্তি বোধ করতেন। বাবার সঙ্গে এ নিয়ে কথা বলাটাও তাঁর জন্য সহজ ছিল না। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে তাঁর অস্বস্তি কিছুটা কমেছে। ‘গার্লস’ সিরিজে নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন লিনা ডানাম। তাঁর বাবা শিল্পী হওয়ায় নগ্ন শরীর নিয়ে শিল্পচর্চার বিষয়টি পরিবারের কাছে খুব অস্বাভাবিক ছিল না। কিন্তু মা লরি সিমন্স মেয়েকে পর্দায় এমন অবস্থায় দেখতে অস্বস্তি বোধ করতেন। ডানামের মা পরে স্বীকারও করেন একজন মা হিসেবে মেয়ের এমন দৃশ্য দেখা তাঁর জন্য সহজ ছিল না।
আরও পড়ুন,নতুন নাটক ‘নিয়তি’তে ইয়াশ রোহান ও নাজনীন নীহা
এদিকে এমি রমসের অভিজ্ঞতাও ছিল বেশ ভিন্ন। ‘শেমলেস’ সিরিজে অভিনয়ের সময় তাঁকে একাধিক অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্যে দেখা যায়। দীর্ঘদিন ধরে এসব দৃশ্য নিয়ে দর্শক ও গণমাধ্যমে আলোচনা হয়েছে। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী পর্দার এসব দৃশ্য তাঁর ব্যক্তিজীবনেও নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিল। শুধু পরিবার নয় প্রেমের সম্পর্কেও এ ধরনের দৃশ্যের প্রভাব পড়ার কথা জানিয়েছেন কয়েকজন তারকা। অভিনয়ের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অংশ নেওয়া অনেক অভিনেতা-অভিনেত্রীকে বাস্তব জীবনে সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ফলে পর্দায় অভিনয় আর ব্যক্তিজীবনের বাস্তবতার মধ্যে সীমারেখা ধরে রাখাও অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারকাদের এসব অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয় অভিনয় পেশায় পর্দার একটি দৃশ্য অনেক সময় ক্যামেরা বন্ধ হওয়ার পরও অভিনেতার ব্যক্তিজীবনে প্রভাব ফেলতে পারে। দর্শকের কাছে যা শুধুই একটি অভিনীত দৃশ্য তা পরিবারের সদস্য কিংবা কাছের মানুষের কাছে কখনো কখনো হয়ে উঠতে পারে অস্বস্তির কারণ।
মতামত