শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

বিয়ে নিয়ে বাবার সঙ্গেও মাঝেমধ্যে কথা কাটাকাটি হয় কৌশানির

কৌশানি

বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন ভারতের টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। বিশেষ দিন কিংবা জন্মদিনের আয়োজনে প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। বিভিন্ন সময় প্রকাশ্যে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতাও ফুটে উঠেছে।তবে সম্পর্ক দীর্ঘদিনের হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি। অভিনেত্রীর ভাষ্য, তাদের সম্পর্কে এমন কোনো সমস্যা নেই যার কারণে এখনই বিয়ে করতে হবে।খুব শিগগির বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে কৌশানির নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে তার বিয়ের প্রসঙ্গ উঠে আসে।সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল, চলতি বছরের শেষেই বনি সেনগুপ্তের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন কৌশানি। তবে সেই গুঞ্জন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।কৌশানি বলেন, প্রত্যেকটি সম্পর্কের পরিণতি বিয়ে হলেও তিনি বর্তমানে যেভাবে আছেন তাতেই ভালো আছেন। তিনি ও বনি দুজনেই ভীষণ ভালো আছেন। শুধু বয়স কিংবা জৈবিক সময়ের কথা বিবেচনা করে তিনি বিয়ে করতে চান না। 

আরও পড়ুন,ভুয়া ও অনুমাননির্ভর’ প্রতিবেদন নিয়ে মুখ খুললেন রাকুল

যখন নিজের কাছে মনে হবে তিনি বিয়ের জন্য প্রস্তুত, তখনই বিয়ে করবেন।বিয়ে নিয়ে পরিবারেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান কৌশানি। বিশেষ করে তার বাবা প্রায়ই মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের কাছ থেকে বকা খাওয়ার ভয়ে অনেক সময় আবার চুপ করে যান তিনি।অন্য অনেক বাবার মতো কৌশানির বাবারও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে। তবে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন তিনি।সব মিলিয়ে বনি সেনগুপ্তের সঙ্গে কৌশানির সম্পর্ক নিয়ে কোনো সংকটের কথা জানা না গেলেও আপাতত বিয়ের সিদ্ধান্ত থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। নিজের প্রস্তুতি ও ইচ্ছাকেই বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান কৌশানি।

বিষয় : কৌশানি বাবা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে বাবার সঙ্গেও মাঝেমধ্যে কথা কাটাকাটি হয় কৌশানির

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x