শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সৌদি আরবে হাউছিদের হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের সর্বোচ্চে

বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের সর্বোচ্চে

সৌদি আরবে হাউছিদের অব্যাহত হামলার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল জাজিরার সোমবার, ১২ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ১১টা ২৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়। ২৯ সেপ্টেম্বরের পর এটিই ব্রেন্টের সর্বোচ্চ দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৯৬ ডলারে ওঠে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হাউছিরা। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। 

আরও পড়ুন,অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

সোমবার বিমানবন্দরে আরেকটি হামলায় একজন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে চলতি মাসে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনাও বেড়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। অন্যদিকে রাশিয়া থেকে নতুন করে ডিজেল সরবরাহ এবং রাশিয়া-ইউক্রেনের জ্বালানি খাতে যুদ্ধবিরতির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব ঘটনায় বাজারে জ্বালানি সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হলেও সৌদি আরবে হামলা ও হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতির কারণে তেলের দাম কমার পরিবর্তে বেড়েছে।

বিষয় : বিশ্ববাজার তেল সর্বোচ্চে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হাউছিদের হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের সর্বোচ্চে

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x