শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে মুখ খুললেন ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী

‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী

হলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় অনেক অস্বস্তিকর পরিস্থিতি মেনে নিয়েছিলেন অভিনেত্রী লিনা হেডি। জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ নগ্ন দৃশ্যে বডি ডাবল ব্যবহারের কারণে দর্শকের সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা, হলিউডের ক্ষমতার রাজনীতি এবং ব্যক্তিগত সীমারেখা রক্ষার অধিকার নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ সার্সি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান লিনা হেডি। সিরিজটির পঞ্চম মৌসুমের শেষ দিকে একটি আলোচিত দৃশ্যে সার্সিকে নগ্ন অবস্থায় জনতার সামনে দিয়ে হাঁটতে দেখা যায়। ওই দৃশ্যে হেডির পরিবর্তে ব্যবহার করা হয়েছিল বডি ডাবল। পরে ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে দুই অভিনয়শিল্পীর দৃশ্য একত্র করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হেডি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়াই ছিল তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে চুম্বন, অন্তরঙ্গ দৃশ্য কিংবা নগ্নতার প্রয়োজন হলে অনেক সময় নিজের অস্বস্তিকে গুরুত্ব দিতেন না তিনি। 

আরও পড়ুন,গেম অব থ্রোনস’-এ নগ্ন দৃশ্যে বডি ডাবল কেন, মুখ খুললেন লিনা হেডি

এখন অতীতের দিকে ফিরে তাকিয়ে বুঝতে পারেন, সব পরিস্থিতি তাঁর জন্য স্বস্তিদায়ক ছিল না। ‘গেম অব থ্রোনস’-এর ওই দৃশ্যে বডি ডাবল ব্যবহারের কারণ ব্যাখ্যা করে হেডি জানান, চরিত্রের আবেগ ফুটিয়ে তোলাই তাঁর কাছে অভিনয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু কয়েক দিন ধরে বিপুলসংখ্যক মানুষের সামনে নগ্ন হয়ে হাঁটার অভিজ্ঞতা তাঁর মনোযোগ চরিত্রের অনুভূতির বদলে নিজের অস্বস্তির দিকে সরিয়ে নিতে পারত। এতে চরিত্রটির মানসিক অবস্থা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা কঠিন হতো বলে মনে করেছিলেন তিনি। তবে বডি ডাবল ব্যবহারের অর্থ এই নয় যে অভিনয় থেকে সরে দাঁড়িয়েছিলেন হেডি। চরিত্রটির আবেগ ও অভিব্যক্তি ফুটিয়ে তোলার কাজে অংশ নিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও নগ্ন দৃশ্যে নিজে অভিনয় না করায় তাঁকে কম দক্ষ অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়েছিল বলে অতীতে আক্ষেপ প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকারে হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়েও কথা বলেন হেডি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের অগ্রহণযোগ্য আচরণের প্রতিবাদ করার পর মিরাম্যাক্সের আর কোনো ছবিতে কাজের সুযোগ পাননি তিনি। তাঁর ধারণা, ওই প্রযোজকের কাছে নতি স্বীকার না করায় পরবর্তী সময়ে অনেক কাজের সুযোগ হারিয়েছেন। লিনা হেডির অভিজ্ঞতা চলচ্চিত্রশিল্পে কাজের সুযোগের চাপ, ক্ষমতার অসমতা এবং অভিনয়শিল্পীদের ব্যক্তিগত সীমারেখার প্রতি সম্মানের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা সামনে এনেছে।

বিষয় : অভিনেত্রী ক্ষমতা হলিউড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে মুখ খুললেন ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x