শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

অধিকার সুরক্ষিত থাকলে সমর্থন জানাবেন হিন্দুরা: সালাহউদ্দিন

সালাহউদ্দিন

হিন্দু সম্প্রদায়ের মানুষের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যে সময়ে তাঁদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকবে, সে সময় বিবেচনা করেই তাঁদের নিজেদের সমর্থন নির্ধারণ করা উচিত। শুক্রবার বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নাগরিক হিসেবে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন। যে সময়ে তাঁরা সর্বোচ্চ স্বাধীনতা, নাগরিক অধিকার ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুযোগ পাবেন, সেই সময়কে তাঁরা সমর্থন জানাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, এবার দেশে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ বরাদ্দ ও ছুটির ব্যবস্থা হয়েছে বলে তাঁরা মনে করছেন। এ সময় ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোটও এবার সর্বোচ্চ হয়েছে, তবে আবারও হবে। তাঁর এই বক্তব্যে রাজনৈতিক ইঙ্গিত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অতীতে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করে অনেকে রাজনৈতিক ফায়দা নিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে তাঁদেরই বিচার করতে হবে কোন সময়ে তাঁদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকে। 

আরও পড়ুন,চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সব ধর্মের মানুষের নিজস্ব বিশ্বাস, রীতিনীতি ও আচার-অনুষ্ঠান রয়েছে। প্রত্যেকের উচিত অন্য ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মীয় আয়োজনের প্রতি সম্মান প্রদর্শন করা। সরকার এ নীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি আশ্বাস দেন, আগামী বছরগুলোতেও হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন শারদীয় দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও আনন্দের সঙ্গে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। বনানী পূজামণ্ডপের সাজসজ্জা ও আয়োজনের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আয়োজকসহ সবার মঙ্গল, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, কঠিন অন্ধকারের পর আলোর জয় হয়। তিনি বাংলাদেশের রাজনৈতিক অন্ধকার সময় পেরিয়ে দেশবাসীর বিজয়ের কথাও তুলে ধরেন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, মা দুর্গা অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করার প্রতীক। বাংলাদেশ পুলিশও দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চায়। অনুষ্ঠানে নেপাল, ভ্যাটিকান, সুইডেন, নরওয়ে ও ক্যামেরুনসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা দুর্গাপূজা উপলক্ষে নিজেদের শুভেচ্ছা ও অনুভূতি প্রকাশ করেন।

বিষয় : সালাহউদ্দিন অধিকার সমর্থন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অধিকার সুরক্ষিত থাকলে সমর্থন জানাবেন হিন্দুরা: সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x