সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক
জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানে

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও মৈত্রী লীগের সভাপতি তারো আসো। সাক্ষাতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে তারো আসোর দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন। 

আরও পড়ুন,শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন

তিনি ২০০৬ সালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরের সময় তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। অন্যদিকে, তারো আসো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তাঁর পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনাকালে তারো আসো বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার প্রশংসা করে জানান, এ ধরনের অনুকূল পরিবেশে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি সুবিধাজনক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আইনি সংস্কারসহ একাধিক রূপান্তরমূলক পদক্ষেপ নিয়েছে। একই সাথে তিনি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের সামগ্রিক প্রবৃদ্ধি অর্জনে জাপানের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

বিষয় : বৈঠক টোকিও দ্বিপক্ষীয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক
0:00 0:00
1.0x