বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। আজ সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি এই বিস্ফোরক তথ্য ও চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ করেন। রাশেদ খাঁন তাঁর পোস্টে দাবি করেন, গত ১৬ অক্টোবর সন্ধ্যার পর রাজধানীর বারিধারার একটি বাসায় এই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং দলটির অপর নেতা এ. টি. এম. মাছুম উপস্থিত ছিলেন। তিনি প্রশ্ন তোলেন, যারা প্রকাশ্যে ক্রমাগত ভারতের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে,
আরও পড়ুন,এলিজার মনোনয়ন
তারা কী উদ্দেশ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে এমন গোপন আলোচনায় অংশ নিল? তিনি স্পষ্ট করেন যে, কোনো সাধারণ কূটনৈতিক কর্মকর্তার সাথে দেখা করা আর একটি দেশের উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে রুদ্ধদ্বার বৈঠক করা এক বিষয় নয়। রাশেদ খাঁন আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নৈতিক রাজনীতির স্বার্থে মিয়া গোলাম পরওয়ারের উচিত এই বৈঠকের মূল উদ্দেশ্যে জাতির সামনে খোলসা করা। অন্যথায় জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেই গণ্য হবে। তিনি অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের মূল ফাঁদ হলো আওয়ামী লীগকে সাথে নিয়ে জামায়াতের রাজনৈতিক আন্দোলনের পরিকল্পনা করা। প্রথম পোস্টের প্রায় এক ঘণ্টা পর অপর একটি স্ট্যাটাসে রাশেদ খাঁন পুনর্বার নিশ্চিত করে বলেন, ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের এই গোপন বৈঠকের খবরটি শতভাগ সত্যি ও নির্ভরযোগ্য।
মতামত