সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস
ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের ঠিক পূর্বমুহূর্তে প্রকাশিত একাধিক শীর্ষস্থানীয় জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আশঙ্কাজনকভাবে কমার চিত্র ফুটে উঠেছে। তবে এসব জরিপের বৈজ্ঞানিক ফলাফলকে সরাসরি প্রত্যাখ্যান করে ট্রাম্প দাবি করেছেন, এসব জনমত জরিপ ‘ভুয়া’ এবং মার্কিন জনগণের মধ্যে তাঁর প্রকৃত সমর্থন মূলত ৬০ শতাংশের কাছাকাছি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারের সাংবাদিক বাইরন ইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর গলায় মন্তব্য করেন যে, বর্তমানে নির্বাচনে তাঁকে পরাজিত করা কারোর পক্ষেই সম্ভব নয়। সাক্ষাৎকারে বিভিন্ন রিয়েলক্লিয়ারপলিটিকসের গড় ফলাফল তুলে ধরা হলে দেখা যায়, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব পালনে সন্তুষ্ট মাত্র ৩৮.৮ শতাংশ নাগরিক, যার বিপরীতে অসন্তোষ প্রকাশ করেছেন ৬০.৪ শতাংশ। 

আরও পড়ুন,ছাত্র আন্দোলন অব্যাহত

এ ছাড়া নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজের সাম্প্রতিক জরিপে তাঁর সমর্থনের হার নেমে এসেছে ৩৪ শতাংশে, যা ১৯৪৬ সালে হ্যারি ট্রুম্যানের (৩৩%) পর মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো প্রেসিডেন্টের জন্য সর্বনিম্ন। রয়টার্স-ইপসোসের জরিপেও তাঁর সমর্থন তাঁর দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন ৩১ থেকে ৩৪ শতাংশে গিয়ে ঠেকেছে। পিউ রিসার্চ সেন্টারের জরিপেও তাঁর প্রতি সমর্থন মিলছে মাত্র ৩০ শতাংশ। নিজের দাবির পক্ষে ট্রাম্প সিএনএনের প্রধান তথ্য বিশ্লেষক হ্যারি এনটেনের একটি বিশ্লেষণ উল্লেখ করে বলেন, 'মেক আমেরিকা গ্রেট এগেইন' (মাগা) সমর্থক ও রিপাবলিকানদের মধ্যে ৯৮ থেকে ৯৯ শতাংশ ভোটার এখনো তাঁর পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছেন। তবে বিশ্লেষকদের মতে, রিপাবলিকান ঘাঁটিতে জনপ্রিয়তা থাকলেও মূল্যস্ফীতি মোকাবিলায় ব্যর্থতার কারণে সাধারণ ভোটারদের মাঝে ট্রাম্পের জনঅসন্তোষ আশঙ্কাজনক হারে বাড়ছে, যাকে ‘পাঁচ মাত্রার ভয়াবহ বিপর্যয়’ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। তবুও এসব পরিসংখ্যানকে তোয়াক্কা না করে ট্রাম্প বিশ্বাস করেন, সাধারণ জনগণের শক্ত সমর্থনেই তিনি জয়ী হবেন।

বিষয় : ট্রাম্প জনপ্রিয়তা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস
0:00 0:00
1.0x