চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৫ শতাংশের বেশি
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আরও পড়ুন,ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমল সোনার দামচলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসের বেশি সময়ে দেশে প্রবাসী আয় বেড়েছে ১১৫ কোটি ৫০ লাখ ডলার। শতাংশের হিসাবে এই প্রবৃদ্ধি ১৫ দশমিক ১০ শতাংশ।অক্টোবরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহের এই গতি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও সামগ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হওয়ার পাশাপাশি আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনে ভূমিকা রাখে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় বেশি রয়েছে। ফলে অর্থবছরের পরবর্তী সময়েও এই ধারাবাহিকতা বজায় থাকে কি না সেদিকেই এখন নজর থাকবে।