রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

প্রবাসী আয়ে নতুন অর্থবছরের শুরুতেই গতি

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

প্রবাসী আয়ে নতুন অর্থবছরের শুরুতেই গতি
অর্থবছরের শুরুতেই গতি

নতুন অর্থবছরের শুরুতেই দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২৭ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩০৬ মিলিয়ন ডলার।অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ।শুধু তাই নয় ১৩ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। এতে বৈদেশিক মুদ্রার বাজারে প্রবাসী আয়ের ধারাবাহিক অবদান আরও স্পষ্ট হয়েছে।

আড়ও পড়ুন,বরিস জনসনের ট্রেন সীমান্ত পেরোতেই ইউক্রেনে রুশ ড্রোন হামলা

চলতি অর্থবছরের শুরু থেকে হিসাব করলে রেমিট্যান্স প্রবাহের চিত্র আরও ইতিবাচক। জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭২৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১০৪ কোটি ৭০ লাখ ডলার।শতাংশের হিসাবে এই প্রবৃদ্ধি ১৬ দশমিক ৯ শতাংশ।অর্থনীতিবিদদের মতে রেমিট্যান্স প্রবাহ বাড়লে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে ডলারের বাজারে চাপ কমানো এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতেও প্রবাসী আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা তাই দেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিষয় : নতুন প্রবাসী অর্থবছর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসী আয়ে নতুন অর্থবছরের শুরুতেই গতি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
প্রবাসী আয়ে নতুন অর্থবছরের শুরুতেই গতি
0:00 0:00
1.0x