শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় টেস্ট আজ

আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় টেস্ট আজ

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টেস্ট ক্রিকেটের ইতিহাস খুব বেশি দিনের নয়। দুই দল প্রথমবার টেস্টে মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। এরপর ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো টেস্টে লড়াইয়ে নামে তারা। এবার আবুধাবিতে শুরু হচ্ছে দুই দলের মধ্যকার তৃতীয় টেস্ট। ম্যাচ শুরুর আগে আগের দুই টেস্টের ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। ব্যাটিংয়ে দুই দলের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। সেই ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নেন নাজমুল। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ২৭০ রান। এই পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে রয়েছেন তিনি। তবে ২০১৯ সালে দুই দলের প্রথম টেস্টে বাংলাদেশের দলে ছিলেন না নাজমুল। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। দুই টেস্টেই খেলা মুমিনুলের সংগ্রহ ১৯১ রান। ২০২৩ সালের ম্যাচে নাজমুলের জোড়া সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি করেছিলেন মুমিনুলও। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ পাঁচে থাকা অন্য তিন ব্যাটসম্যান হলেন আফগানিস্তানের আসগর আফগান, রহমত শাহ ও আফসার জাজাই। আরও পড়ুন,মেসির ঝুলিতে এবার সম্মানসূচক ডক্টরেটবোলিংয়ের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। ২০১৯ সালে দুই দলের প্রথম টেস্টে অসাধারণ বোলিং করে ১১ উইকেট শিকার করেন তিনি। সেই ম্যাচে তাঁর পারফরম্যান্সই তাঁকে তালিকার শীর্ষে জায়গা করে দিয়েছে। তবে ২০২৩ সালের দ্বিতীয় টেস্টে দলে ছিলেন না রশিদ। এবারের টেস্টেও খেলছেন না এই আফগান স্পিনার। বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই টেস্টে তাঁর শিকার ৮ উইকেট। তৃতীয় স্থানে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচে তিনি নিয়েছেন ৬ উইকেট। শীর্ষ পাঁচ বোলারের তালিকায় আরও রয়েছেন আফগানিস্তানের জহির খান ও বাংলাদেশের ইবাদত হোসেন। সব মিলিয়ে আগের দুই টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অন্যদিকে বোলিংয়ে রশিদ খানের দাপট ছিল চোখে পড়ার মতো। এবার তৃতীয় টেস্টে দুই দল নতুন করে লড়াইয়ে নামছে। আগের পরিসংখ্যানের ধারাবাহিকতা বজায় থাকে, নাকি নতুন কেউ আলো ছড়ান, সেটিই এখন দেখার বিষয়।

আফগানিস্তান টেস্টে নেই নাহিদ রানা ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে

মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা এখন তুঙ্গে। কেউ এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছেন আবার কেউ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ।তবে ঘোষিত দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর এখনো মাঠে ফিরতে পারেননি তিনি।বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন ১০ অক্টোবরের আগে নাহিদ রানার খেলার মতো ফিট হওয়ার সম্ভাবনা কম। তাই আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও থাকছেন না তিনি।টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও নাহিদের খেলার সম্ভাবনা কম। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী ম্যাচগুলোতে তাঁকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী নির্বাচকেরা।হাবিবুল বাশার জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানাকে খুব করে চাইছে বাংলাদেশ।আড়ও পড়ুন,ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর তাঁর ফেরার প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজে দুটি ওয়ানডে খেলানো অথবা জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণির ম্যাচ খেলানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।এদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকেও। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁকে পুরোপুরি পাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। তবে ত্রিদেশীয় সিরিজে তাসকিন খেলতে পারেন।আফগানিস্তান টেস্টের দলে জায়গা হয়নি অস্ট্রেলিয়া সিরিজে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান অমিত হাসানেরও। তাঁর পরিবর্তে দলে ফিরেছেন জাকের আলী। প্রথম শ্রেণির ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আবারও তাঁকে দলে নেওয়া হয়েছে।জুনে জিম্বাবুয়ে ইমার্জিং দলের বিপক্ষে দুই ম্যাচেই ফিফটি করেছিলেন জাকের। এরপর গত মাসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে করেছেন ৯৪ রান।

আফগানিস্তান টেস্টে নেই নাহিদ রানা ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে