রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

আফগানিস্তান টেস্টে নেই নাহিদ রানা ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে

আফগানিস্তান টেস্টে নেই নাহিদ

মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা এখন তুঙ্গে। কেউ এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছেন আবার কেউ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ।তবে ঘোষিত দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর এখনো মাঠে ফিরতে পারেননি তিনি।বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন ১০ অক্টোবরের আগে নাহিদ রানার খেলার মতো ফিট হওয়ার সম্ভাবনা কম। তাই আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও থাকছেন না তিনি।টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও নাহিদের খেলার সম্ভাবনা কম। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী ম্যাচগুলোতে তাঁকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী নির্বাচকেরা।হাবিবুল বাশার জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানাকে খুব করে চাইছে বাংলাদেশ।

আড়ও পড়ুন,ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর

 তাঁর ফেরার প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজে দুটি ওয়ানডে খেলানো অথবা জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণির ম্যাচ খেলানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।এদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকেও। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁকে পুরোপুরি পাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। তবে ত্রিদেশীয় সিরিজে তাসকিন খেলতে পারেন।আফগানিস্তান টেস্টের দলে জায়গা হয়নি অস্ট্রেলিয়া সিরিজে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান অমিত হাসানেরও। তাঁর পরিবর্তে দলে ফিরেছেন জাকের আলী। প্রথম শ্রেণির ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আবারও তাঁকে দলে নেওয়া হয়েছে।জুনে জিম্বাবুয়ে ইমার্জিং দলের বিপক্ষে দুই ম্যাচেই ফিফটি করেছিলেন জাকের। এরপর গত মাসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে করেছেন ৯৪ রান।

বিষয় : আফগানিস্তান টেস্টে সিরিজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তান টেস্টে নেই নাহিদ রানা ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x