শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি

এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি

এআই প্রযুক্তিতে তৈরি দুই তারকার বিকৃত ও আপত্তিকর ভিডিও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। পেজ হ্যাক হওয়ার দাবি তুলে শুধু দুঃখপ্রকাশ করলেই সংশ্লিষ্ট গণমাধ্যম দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার প্রবণতা এবং টেলিভিশন চ্যানেলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পরীমনি। অভিনেত্রীর দাবি, ভিডিওটি অনেক আগের একটি ভুয়া ক্লিপ হলেও প্রভাবশালী একটি গণমাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেটি নতুন করে ছড়িয়ে পড়েছে। তাঁর অভিযোগ, ভিডিওটি টানা ১১ ঘণ্টা ইনস্টাগ্রাম পেজে থাকার পরও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। লাইভে পরীমনি প্রশ্ন তোলেন, একটি বড় গণমাধ্যমের পেজ হ্যাক হয়ে থাকলে সেটির নিয়ন্ত্রণ ফিরে পেতে কেন এত সময় লাগল? তাঁর মতে,আরও পড়ুন,সাত বছরের প্রেম ভাঙার অভিযোগে আলোচনায় সাবিলা নূরএমন ঘটনার পর শুধু পেজ হ্যাক হওয়ার দাবি করে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও নিয়ে আলোচনা ও প্রচার চালানো ব্যক্তিদেরও সমালোচনা করেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, অনেকে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন না তুলে বরং সেটিকে আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছেন। এমনকি বিভিন্ন অপ্রাসঙ্গিক পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক খোঁজা ও ছড়িয়ে দেওয়ার প্রবণতা তাঁকে হতাশ করেছে। কটূক্তিকারীদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন পরীমনি। তবে দীর্ঘ সময় লাইভে থাকার পর তিনি নিজের ফেসবুক পেজ থেকে ভিডিওটি সরিয়ে নেন। পরদিন সকালে সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’ উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ শেষ করেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

হাসপাতালে অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে রাজধানীর হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়ে তিনি প্রথমে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। পরে যান রাজউক উত্তরা মডেল কলেজে। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে উন্নতির নির্দেশ দেন তিনি। হাসপাতাল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্র বা আইসিইউ, অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিস্থিতি উন্নত করতে কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এরপর রাজউক উত্তরা মডেল কলেজে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিরোধ। বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আরও পড়ুন,সৌদির ফ্লাইটে বিঘ্ন ১৫ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতেনিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব সবার। দেশের বিপুলসংখ্যক তরুণ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় বড় পরিবর্তন আনা সম্ভব। রাজধানীর পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, ঢাকা বিশাল জনবহুল শহর। সিটি করপোরেশন ও পরিচ্ছন্নতাকর্মীদের একার পক্ষে পুরো শহর পরিচ্ছন্ন রাখা কঠিন। তাই নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধ করতে হবে এবং কেউ নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে তাঁকে সচেতন করতে হবে। এ সময় বিভিন্ন স্থানে স্থাপন করা ডাস্টবিন চুরি এবং সিটি করপোরেশনের লাগানো গাছের চারা তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসব বন্ধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের নিজেদের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শও দেন তারেক রহমান। তিনি বলেন, গাছপালা বাড়লে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং রাজধানীর তাপমাত্রা কমাতেও সহায়তা করবে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাছে নিজেদের বাসা, স্কুল ও আশপাশ পরিচ্ছন্ন রাখার কাজে সহযোগিতা চান। শিক্ষার্থীরাও এতে ইতিবাচক সাড়া দেয়। ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সবুজায়নে সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

হাসপাতালে অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

সকালেই শেষ ৮০ বস্তা সার, ক্ষুব্ধ কৃষকের সড়ক অবরোধ

শুক্রবার সকাল। কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজার।এখানে ডিলার পয়েন্ট সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। কিন্তু কৃষকদের অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই ভোর থেকে সার বিতরণ শুরু করেন ডিলার। ফলে সকাল ৮টার দিকে সার নিতে আসা অনেক কৃষক খালি হাতে ফিরে যেতে বাধ্য হন।এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। পাশাপাশি মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে গুদামের বাইরে পুলিশ মোতায়েন করা হয়। আড়ও পড়ুন,হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসে সিলেটে জিপিএ-৫ সংবর্ধনাপ্রায় সাড়ে চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশি নিরাপত্তায় গুদাম থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে উদ্ধার করা হয়।তবে কৃষি কর্মকর্তার দাবি, ওই ডিলার পয়েন্টে মোট ৮০ বস্তা সার বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবেই শেষ হয়। পরে কয়েকশ কৃষক সেখানে জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন।পুলিশ জানায়, সারের দাবিতে কৃষকেরা সড়ক অবরোধ করলেও পরে তা তুলে নেওয়া হয়। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, চাহিদার তুলনায় কৃষকের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃষকদের সার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সকালেই শেষ ৮০ বস্তা সার, ক্ষুব্ধ কৃষকের সড়ক অবরোধ