রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

৪৯ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংস। সেঞ্চুরি এসেছে মাত্র ৪২ বলে—ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম।হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে সাউদাম্পটনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১১৯ রানে হারিয়েছে ইংল্যান্ড।প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সংগ্রহ ২৫৪ রান। জবাবে মাত্র ১৩৫ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।ইংল্যান্ডের জার্সিতে ব্রুকের ব্যাটে যেন ঝড়ই উঠেছিল। ৪৯ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংসে ছিল একের পর এক দৃষ্টিনন্দন শট। মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করে গড়েছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড।আর এই ইনিংস দিয়ে ব্রুক যেন কিংবদন্তি কেভিন পিটারসেনকেও বিশেষভাবে বরণ করে নিলেন।এক দশকের বেশি সময় পর ইংল্যান্ড দলের সঙ্গে ‘স্পেশালিস্ট মেন্টর’ হিসেবে যোগ দিয়েছেন পিটারসেন। ব্রুকের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে পিটারসেনের নামও বেশ কিছুদিন ধরেই তুলনায় আসে।ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস অবশ্য এই বিতর্কে নিজের মত জানিয়ে বলেছেন,আড়ও পড়ুন,ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর প্রতিভার বিচারে পিটারসেনও ব্রুকের ধারেকাছে আসতে পারবেন না।তবে পিটারসেনের ৩২ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবেন কি না, সেই উত্তর দেবে সময়। ২৭ বছর বয়সী ব্রুকের আন্তর্জাতিক সেঞ্চুরি এখন ১৫টি।ব্রুকের সঙ্গে একই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জস বাটলারও। ৪৪ বলে ৮০ রান করেছেন ইংলিশ অধিনায়ক। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৩১ রান করেছিলেন তিনি।অর্থাৎ, সর্বশেষ দুই টি-টোয়েন্টিতে বাটলারের ব্যাট থেকে এসেছে ২১১ রান। অথচ এর আগের ১৪ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল মাত্র ২১২ রান।শুধু ফর্মেই ফেরেননি বাটলার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের তালিকাতেও রোহিত শর্মাকে ছাড়িয়ে গেছেন তিনি।১৪৮ ইনিংসে বাটলারের রান ৪২৯২। রোহিত শর্মা ১৫১ ইনিংসে করেছেন ৪২৩১ রান। আর ৪৫৯৬ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।ব্রুক ও বাটলারের ব্যাটে তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই বড় জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।