নদীর বুকে ভাসে হাট, নৌকায় নৌকায় বেচাকেনা
প্রতিটি হাটবারে এখানে কোটি টাকার মতো কেনাবেচা হয় বলে স্থানীয়দের দাবি।ব্যবসার পাশাপাশি বৈঠাকাটা এখন পর্যটকদের কাছেও আকর্ষণের জায়গা। ডিঙ্গি নৌকা বা ট্রলারে চড়ে নদীর সবুজ প্রকৃতি আর নৌকায় নৌকায় জমে ওঠা হাট দেখার সুযোগ পান ভ্রমণপিয়াসীরা।ভাসমান হাটটির কৃষি ও পর্যটন সম্ভাবনা এবং অ্যাগ্রো-ইকো ট্যুরিজম হিসেবে উন্নয়নের উদ্যোগের কথা।তবে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। পর্যটকদের জন্য উন্নত শৌচাগার, বিশ্রামাগার, সুপেয় পানি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের।নদীর বুকে নৌকার মেলা, নৌকাতেই বাজার, নৌকাতেই বেচাকেনা—বৈঠাকাটা যেন দক্ষিণ বাংলার নদীকেন্দ্রিক জীবনের এক জীবন্ত ছবি। ঐতিহ্য আর অর্থনীতির পাশাপাশি সঠিক পরিকল্পনা পেলে এই ভাসমান হাট হয়ে উঠতে পারে দেশের অনন্য অ্যাগ্রো-ইকো ট্যুরিজম গন্তব্য।