রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

নদীর বুকে ভাসে হাট, নৌকায় নৌকায় বেচাকেনা

নৌকায় নৌকায় বেচাকেনা

জালের মতো ছড়িয়ে থাকা নদী-নালা আর খাল। ভোরের আলো ফুটতেই বেলুয়া নদীর বুকে শুরু হয় অন্যরকম কর্মচাঞ্চল্য। একে একে জড়ো হতে থাকে কাঠের নৌকা। কোনো নৌকায় টাটকা সবজি, কোনো নৌকায় দেশি ফল, আবার কোনো নৌকায় নদীর তাজা মাছ। নৌকায় নৌকায় জমে ওঠে কেনাবেচা। এটি পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা ভাসমান হাট—শুধু বাজার নয়, দক্ষিণ বাংলার শত বছরের লোকঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি।পুবের আকাশে সূর্যের আভা ফুটতেই বেলুয়া নদীর বুকে বাড়তে থাকে নৌকার সংখ্যা। কৃষকরা ক্ষেত থেকে সদ্য তোলা ফসল নিয়ে ছুটে আসেন হাটে।লাউ, মিষ্টি কুমড়া, শসা, বেগুন, চালকুমড়া, কচু, শাপলা, পেয়ারা, আমড়া—কী নেই এই জলের হাটে! সঙ্গে থাকে দেশি মাছ ও নানা ধরনের চারা।নৌকার বৈঠার শব্দ, ক্রেতা-বিক্রেতার হাঁকডাক, নদীর ঢেউ।প্রায় শত বছরের পুরোনো এই ভাসমান হাটের জন্মও নদীকেন্দ্রিক জীবনযাত্রা থেকেই। স্থলপথে যোগাযোগের সুযোগ কম থাকায় আশপাশের গ্রামের কৃষকরা নৌকায় করে নিজেদের উৎপাদিত পণ্য বেলুয়া নদীর সংযোগস্থলে নিয়ে আসতেন। সময়ের সঙ্গে সেই নৌকার সমাগমই রূপ নেয় স্থায়ী হাটে।আজ সপ্তাহের নির্দিষ্ট দিনে শত শত নৌকার মিলনমেলায় নদীর বুক যেন পরিণত হয় এক ভাসমান শহরে।স্থানীয় কৃষকদের পাশাপাশি দূর-দূরান্তের পাইকাররাও আসেন এখানে। ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বড় নৌকা, ট্রলার কিংবা সড়কপথে পণ্য নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে।মধ্যস্বত্বভোগী কম থাকায় কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করতে পারেন। ফলে ন্যায্য দাম পাওয়ার সুযোগও বাড়ে। 

আড়ও পড়ুন,দীর্ঘদিনের হতাশার পর এক জালেই ১০০ মণ ইলিশ

প্রতিটি হাটবারে এখানে কোটি টাকার মতো কেনাবেচা হয় বলে স্থানীয়দের দাবি।ব্যবসার পাশাপাশি বৈঠাকাটা এখন পর্যটকদের কাছেও আকর্ষণের জায়গা। ডিঙ্গি নৌকা বা ট্রলারে চড়ে নদীর সবুজ প্রকৃতি আর নৌকায় নৌকায় জমে ওঠা হাট দেখার সুযোগ পান ভ্রমণপিয়াসীরা।ভাসমান হাটটির কৃষি ও পর্যটন সম্ভাবনা এবং অ্যাগ্রো-ইকো ট্যুরিজম হিসেবে উন্নয়নের উদ্যোগের কথা।তবে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। পর্যটকদের জন্য উন্নত শৌচাগার, বিশ্রামাগার, সুপেয় পানি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের।নদীর বুকে নৌকার মেলা, নৌকাতেই বাজার, নৌকাতেই বেচাকেনা—বৈঠাকাটা যেন দক্ষিণ বাংলার নদীকেন্দ্রিক জীবনের এক জীবন্ত ছবি। ঐতিহ্য আর অর্থনীতির পাশাপাশি সঠিক পরিকল্পনা পেলে এই ভাসমান হাট হয়ে উঠতে পারে দেশের অনন্য অ্যাগ্রো-ইকো ট্যুরিজম গন্তব্য।

বিষয় : নৌকা নদী বেচাকেনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নদীর বুকে ভাসে হাট, নৌকায় নৌকায় বেচাকেনা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x