শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
প্রবাসীদের ভোট নিশ্চিত করতে বাংলাদেশের অভিজ্ঞতা নিতে চায় নেপাল

প্রবাসীদের ভোট নিশ্চিত করতে বাংলাদেশের অভিজ্ঞতা নিতে চায় নেপাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী এবং দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ভোটিংয়ের আওতায় এনেছে নির্বাচন কমিশন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম’ এবার দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে। বাংলাদেশের এই প্রযুক্তি ও অভিজ্ঞতা গ্রহণে আগ্রহ দেখাচ্ছে নেপাল ও শ্রীলঙ্কা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের তৈরি এই প্রযুক্তি অন্য দেশেও ব্যবহৃত হলে কারিগরি ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি সমাধান বের করা সহজ হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে দেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হবে এবং ব্যবস্থাটির গ্রহণযোগ্যতাও বাড়বে।আরও পড়ুন,এলপিজির নির্ধারিত দাম কার্যকর না হওয়ায় বিপাকে কোটি পরিবার নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বাংলাদেশের পোস্টাল ভোটিং ব্যবস্থা সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি। নেপালের প্রতিনিধিদল নিজেদের উদ্যোগে এ প্রযুক্তি সম্পর্কে জানতে এসেছে এবং তারা ইতিবাচক আগ্রহ দেখিয়েছে। গত সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরের সময়ও দেশটির পক্ষ থেকে একই ধরনের আগ্রহ দেখা গেছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও উপনির্বাচনে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করে ব্যবস্থাটিকে আরও কার্যকর করতে হবে। তাঁর মতে, এই অভিজ্ঞতা নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা ভবিষ্যতে কাজে লাগানো সম্ভব।

নেপাল প্রিমিয়ার লিগে আকবর আলীর অভিষেক

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে কর্ণালি ইয়াকসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।অভিনব উপায়ে আকবরকে দলে নেওয়ার খবরটি জানিয়েছে কর্ণালি ইয়াকস। সরাসরি খেলোয়াড়ের নাম ঘোষণা না করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি। সেই পোস্টের মাধ্যমে আকবরের সঙ্গে চুক্তির বিষয়টি সামনে আসে।২০১৯-২০ যুব বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন আকবর আলী। তার নেতৃত্বে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে জাতীয় দলের পাইপলাইনেও নিজের অবস্থান তৈরি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। আট দলের এই প্রতিযোগিতা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।আড়ও পড়ুন,ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।এবারের এনপিএলে আকবর আলীর পাশাপাশি বাংলাদেশের আরও এক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও অংশ নেবেন। সাকিবকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।ফলে এবারের নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি থাকছে আরও বেশি। আকবর আলীর জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি সুযোগ। কারণ এবারই প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করবেন যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।দেশের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে তুলে ধরার সুযোগ এখন আকবরের সামনে। নেপাল প্রিমিয়ার লিগে কর্ণালি ইয়াকসের হয়ে তার পারফরম্যান্সের দিকেই থাকছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর।

নেপাল প্রিমিয়ার লিগে আকবর আলীর অভিষেক

নেপালের বিপক্ষে মার্চে তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

আলোচনা হয়েছিল আগেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আগামী মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে এই সিরিজ।বাংলাদেশ ও নেপালের ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকে।এর ধারাবাহিকতায় নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পাশাপাশি দুই দেশের সার্বিক ক্রিকেটীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।আড়ও পড়ুন,সেঞ্চুরি নেই তবু ২ হাজার ৪৬০ রান নতুন বিশ্বরেকর্ডবাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, এই সিরিজ শুধু ক্রিকেটীয় লড়াই নয়, দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তাও পৌঁছে দেবে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের একটি উপলক্ষ হবে এই সফর।নেপালের ক্রিকেট উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আওতায় পুরুষ ও নারী দলের সফর বিনিময়, উচ্চ কার্যক্ষমতা কার্যক্রম, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতার কথা রয়েছে।এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হয়েছে দুইবার। দুটি ম্যাচই ছিল বিশ্বকাপের আসরে। আর দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ।এবার নেপালের মাটিতে তিন ম্যাচের সিরিজে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে দুই দল। ২৬ মার্চ প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ, এরপর ২৮ ও ৩০ মার্চ মাঠে গড়াবে বাকি দুটি ম্যাচ।

নেপালের বিপক্ষে মার্চে তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ