শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

পাটওয়ারীর ওপর হামলাকে পঞ্চম ঘটনা বললেন নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও তাঁর গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেছেন, বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলার ঘটনা। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এমন আচরণ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তাঁর ওপর ডিম নিক্ষেপ করা হয় এবং তাঁকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। গাড়ি ভাঙচুরের কয়েকটি ছবি পোস্ট করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলা। তিনি বলেন, 

আরও পড়ুন,সাবেক আওয়ামী লীগ এমপিদের প্রতি অবিচারের অভিযোগ ভিত্তিহীন বললেন স্পিকার

ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে তাঁদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এ ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় এনসিপি। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে তার জবাব হামলা, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তি গুরুতর উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করে দলটি। কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। এনসিপির বক্তব্য, রাজনৈতিক নেতা বা কর্মীকে হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বিষয় : হামলা পাটওয়ারী ঘটনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাটওয়ারীর ওপর হামলাকে পঞ্চম ঘটনা বললেন নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x