এদিকে সিলেট অভিমুখে লংমার্চ সড়কপথের পরিবর্তে ট্রেনে করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিও নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট নেতারা বলছেন সিলেট বিভাগের সড়কের বেহাল পরিস্থিতি বিবেচনায় নিয়ে ট্রেনে কর্মসূচি করার সিদ্ধান্ত হয়েছিল। রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করার প্রস্তাবও রয়েছে।পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর খুলনা বিভাগ এবং ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা রয়েছে। খুলনা বিভাগের লংমার্চের সমাপনী কুষ্টিয়ায় করার সিদ্ধান্ত রয়েছে। আর সিলেটের কর্মসূচি ট্রেনযোগে করার বিষয়ে এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।আড়ও পড়ুন,পরাজিত শক্তিকে আশকারা না দিতে বিরোধীদের প্রতি রিজভীর আহ্বানচট্টগ্রামের কর্মসূচিতে ছয় দফা দাবির পাশাপাশি পরে দুর্নীতি দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত হয়। রংপুরের কর্মসূচিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়। নেতারা জানিয়েছেন ভবিষ্যতের কর্মসূচিতেও সংশ্লিষ্ট অঞ্চলের গুরুত্বপূর্ণ ইস্যু যুক্ত হতে পারে।
২০২৬-২৭ অর্থবছরে সরকার-টু-সরকার বা জিটুজি ব্যবস্থায় ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বুধবার ২৩ সেপ্টেম্বর শিল্প মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রস্তাব দুটি বিবেচনার পর অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।প্রথম প্রস্তাবের আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে বিদ্যমান জিটুজি চুক্তি সংশোধনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তি সংশোধনের ফলে ২০২৬-২৭ অর্থবছরে বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার এফওবি এবং সিএফআর উভয় শর্তে কেনার সুযোগ তৈরি হবে।আড়ও পড়ুন,কাতার থেকে আরও দুই কার্গো এলএনজি কিনবে সরকারসরকারের প্রস্তাব অনুযায়ী এ সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচলিত দুটি সরবরাহ ও মূল্য নির্ধারণ ব্যবস্থার যেকোনো একটির আওতায় বাংলাদেশ ইউরিয়া সার আমদানি করতে পারবে। এতে প্রয়োজন অনুযায়ী সার কেনার ক্ষেত্রে সরকারের বিকল্প ব্যবস্থা থাকবে।অন্যদিকে দ্বিতীয় প্রস্তাবের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জিটুজি ব্যবস্থায় প্রিল্ড ইউরিয়া সার আমদানির জন্য ফরেন ইকোনমিক করপোরেশন প্রডিনটর্গের সঙ্গে চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী অর্থবছরে কৃষকদের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সারের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।