রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

দেশের জ্বালানি নিরাপত্তাকে বেগবান করতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এই এলএনজি কেনা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৬ সালের ৫১তম সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত এই প্রস্তাব দুটিতে সম্মতি প্রদান করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। 

আরও পড়ুন,২০২৭ সালজুড়ে খাদ্য মূল্যস্ফীতির চাপের শঙ্কা

একইসঙ্গে উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে প্রয়োজনবোধে অতিরিক্ত কার্গো সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) নির্ধারিত সূচক মূল্য থেকে ০.১৭ মার্কিন ডলার কম পড়বে।অন্যদিকে, দ্বিতীয় প্রস্তাবটিতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২০২৬ সালের ২০ ডিসেম্বরের সরবরাহের জন্য নির্ধারিত এই কার্গোটির দাম বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির নির্ধারিত মূল্যের চেয়ে ভিন্ন দামে কেনার প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাবনা অনুযায়ী কাতার থেকে কেনা প্রতি এমএমবিটিইউ এলএনজির দর পড়বে জেকেএম সূচক মূল্য থেকে ০.১০ মার্কিন ডলার কম। উভয় প্রস্তাবেই সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। এই এলএনজি আমদানির ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বিষয় : এলএনজি প্রস্তাব অনুমোদন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x