শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

জিটুজি ব্যবস্থায় ইউরিয়া সার আমদানির দুই প্রস্তাব অনুমোদন

সার আমদানির দুই প্রস্তাব অনুমোদন

২০২৬-২৭ অর্থবছরে সরকার-টু-সরকার বা জিটুজি ব্যবস্থায় ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বুধবার ২৩ সেপ্টেম্বর শিল্প মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রস্তাব দুটি বিবেচনার পর অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

প্রথম প্রস্তাবের আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে বিদ্যমান জিটুজি চুক্তি সংশোধনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তি সংশোধনের ফলে ২০২৬-২৭ অর্থবছরে বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার এফওবি এবং সিএফআর উভয় শর্তে কেনার সুযোগ তৈরি হবে।

আড়ও পড়ুন,কাতার থেকে আরও দুই কার্গো এলএনজি কিনবে সরকার

সরকারের প্রস্তাব অনুযায়ী এ সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচলিত দুটি সরবরাহ ও মূল্য নির্ধারণ ব্যবস্থার যেকোনো একটির আওতায় বাংলাদেশ ইউরিয়া সার আমদানি করতে পারবে। এতে প্রয়োজন অনুযায়ী সার কেনার ক্ষেত্রে সরকারের বিকল্প ব্যবস্থা থাকবে।

অন্যদিকে দ্বিতীয় প্রস্তাবের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জিটুজি ব্যবস্থায় প্রিল্ড ইউরিয়া সার আমদানির জন্য ফরেন ইকোনমিক করপোরেশন প্রডিনটর্গের সঙ্গে চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী অর্থবছরে কৃষকদের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সারের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিষয় : আমদানি ইউরিয়া প্রস্তাব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জিটুজি ব্যবস্থায় ইউরিয়া সার আমদানির দুই প্রস্তাব অনুমোদন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x