শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস।নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।আরওপড়ুন, নতুন টাকা ছাপানো বন্ধের দাবি জানিয়ে আইনি নোটিশ ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।এর আগে গত ১২ সেপ্টেম্বর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।অর্থাৎ সর্বশেষ সমন্বয়ের তুলনায় এবার ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে আরও ১ হাজার ৬৯১ টাকা বাড়ল।বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, অলংকারের ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।ফলে নতুন দামে স্বর্ণ কিনতে ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি অর্থ গুনতে হবে।

টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে।শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। ফলে আজ রোববারও দেশের বাজারে একই দামে স্বর্ণ বিক্রি হবে।বাজুস জানিয়েছে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন দর অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দামও ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। আড়ও পড়ুন,তারল্য সহায়তার পরও সংকট কাটছে না ন্যাশনাল ব্যাংকেরফলে এই মানের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়।১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে ৯৩৩ টাকা। নতুন দর অনুযায়ী এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।অর্থাৎ কয়েক দফা দাম কমার পর এবার আবারও স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এতে নতুন করে স্বর্ণালংকার কিনতে যাওয়া ক্রেতাদের খরচ আরও বাড়বে।বাজুস আরও জানিয়েছে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম